‘জিনা ইসি কা নাম হ্যায়’, নির্জন সৈকতে স্বল্প পোশাকে স্বামী সোহাগী সোনাক্ষী
নেটপাড়ার নীতিপুলিশদের বুড়ো আঙুল দেখিয়ে ‘মিঞা-বিবি’ দিব্যি সুখের ঘরকন্না পেতেছেন।
২০২৪ সালের ২৩ জুন, দুই পরিবারকে সাক্ষী রেখে আইনি মতে বিয়ে করেন সোনাক্ষী ও জাহির। তাঁদের ভিনধর্মী বিয়ে নিয়ে কম চর্চা হয়নি। অনেকেই রে রে করে এসেছেন তাঁদের। আবার কেউ কেউ তাঁদের শুভেচ্ছায় ভরিয়ে দেন। তবে নেটপাড়ার নীতিপুলিশদের বুড়ো আঙুল দেখিয়ে ‘মিঞা-বিবি’ দিব্যি সুখের ঘরকন্না পেতেছেন। বারবার সোনাক্ষীকে বলতে শোনা গিয়েছে, তাঁদের বিয়ের মাঝে ধর্ম কখনও বাধা হয়ে দাঁড়ায়নি।
আরও পড়ুন:
অভিনেত্রীর সোশাল মিডিয়ায় উঁকি দিলেই সুখের সংসারের ঝলক মেলে। দেখতে দেখতে দুই বছর পার। প্রথম বিবাহবার্ষিকীতে আদুরে পোস্ট করেছিলেন সোনাক্ষী। এক বছরে কী কী পেয়েছেন, তা-ও জানান। সেরা শ্বশুরবাড়ি পেয়েছেন বলেও লেখেন। তাঁর দাবি, 'আমার শ্বশুরবাড়িই এই পৃথিবীতে শ্রেষ্ঠ। ওঁরা প্রথমে ছেলেকে ভালোবাসা দিয়েছেন। আর তার পরে আমাকেও অনেক অনেক ভালবাসায় ভরিয়ে দিয়েছেন।'
এবার দ্বিতীয় বিবাহবার্ষিকীতে সাম্প্রতিক ছবিগুলিতে দেখা যাচ্ছে, সোনাক্ষী ও জাহির সৈকতে নিভৃতে সময় কাটাচ্ছেন। কখনও তাঁরা সোনালি বালির মধ্যে হাঁটছেন। কখনও আরামকেদারায় বসে সময় কাটাচ্ছেন একসঙ্গে। যেন দু'জন দু'জনের ভক্ত। সোনাক্ষীর পরনে একটা শার্ট আর ছোট্ট শর্টস। খালি পা। অন্যদিকে জাহিরের পরনে ক্যাজুয়ালস আর পায়ে চটি। পোশাকেই ছুটি কাটানোর আলসেমির মেজাজ।
দু'জনের পরস্পরে মগ্ন থাকার বিষয়টি ছবিগুলিতে স্পষ্ট। সোনাক্ষীর আলুলায়িত কেশ ও জাহিরের গলায় ঝুলন্ত চেনের স্মার্টনেসে মুগ্ধ নেটপাড়া। ভাইরাল হয়ে গিয়েছে ছবিগুলি। উল্লেখ্য, সোনাক্ষী ও জাহিরের পরিচয় ২০১৩ সালে। সলমন খানের একটি পার্টিতে আলাপ তাঁদের। ক্রমে সেখান থেকেই বন্ধুত্ব, তারপর আরও কাছাকাছি আসা। যদিও দীর্ঘদিন নিজের প্রেম সম্পর্কে প্রকাশ্যে কিছু বলেননি সোনাক্ষী।