অর্ণব দাস, বারাকপুর: নৈহাটির বড়মার মন্দিরে পালিত হল অন্নকূট উৎসব। বড়মার পাশাপাশি এদিন পূজিত হলেন দেবী অন্নপূর্ণা। চারহাজার কিলো অন্নের পাহাড় তৈরি করে দেবীকে ভোগ নিবেদন করা হয় এদিন। অন্নকূট উৎসব উপলক্ষে এদিন বড়মার মন্দিরের ভিড় জমান দর্শনার্থীরা।

শতবর্ষ প্রাচীন নৈহাটির বড় কালী পুজো। রবিবার ট্রাস্টের পক্ষ থেকে বড়মার মন্দিরে আয়োজন করা হয় অন্নকূট উৎসবের। চার হাজার কিলো অন্নের পাহাড় তৈরি করে দেবীকে নিবেদন করা হয়। এই দিনের অন্নকূট উৎসবে উপস্থিত ছিলেন নৈহাটি পুরসভার পুরপ্রধান তথা নৈহাটি বড় কালী পুজো সমিতি ট্রাস্টের সভাপতি অশোক চট্টোপাধ্যায়, সম্পাদক তাপস ভট্টাচার্য্য-সহ অন্যান্য বিশিষ্টজনেরা। উপচে পড়েছিল দর্শনার্থীদের ভিড়। একথা মাথায় রেখে আগেভাগেই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল মন্দির চত্বরে।

এদিন পুজো শেষে নৈহাটি বড় কালী পুজো সমিতি ট্রাস্টের সভাপতি অশোক চট্টোপাধ্যায় বলেন, “বহু বছর ধরেই এই অন্নকূট উৎসব হচ্ছে এখানে। এই উৎসব উপলক্ষে হাজার হাজার মানুষের ঢল নামে নৈহাটিতে।” অন্যদিকে সম্পাদক তাপস ভট্টাচার্য্য বলেন, চার হাজার কেজির অন্নভোগ দিয়ে আজ মায়ের অন্নকুট উৎসব হচ্ছে। এই উৎসবে শামিল হতে পেরে আপ্লুত দর্শনার্থীরা।
সর্বশেষ খবর
-
গুরুত্ব বাড়ছে নতুন প্রজন্মের! এবার নন্দনে জেন জি চলচ্চিত্র উৎসবের আয়োজন, কী বললেন ‘ইন্ডাস্ট্রি’?
-
ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, ফের পাক প্রধানমন্ত্রীকে চিঠি গাভাসকর, কপিল-সহ ২১ প্রাক্তন অধিনায়কের
-
আনন্দপুরে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা, ছুরির কোপ! ফিল্মি কায়দায় চলন্ত ট্রেন থেকে রাঁধুনীকে ধরল পুলিশ
-
বরফ কারখানার অ্যামোনিয়া গ্যাস লিক! অসুস্থ শিশু-সহ কমপক্ষে ২৫, উত্তপ্ত হাড়োয়া
-
রাখিতে গেজেটপ্রেমী ভাই-বোনকে কী দেবেন ভাবছেন? রইল দারুণ গিফটের আইডিয়া