সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনেই জন্মাষ্টমী৷ অনেকের বাড়িতেই এদিন পুণ্যার্জনের আশায় রাধা-কৃষ্ণের পুজো করা হয়৷ কিন্তু শুধু পুজো করলেই তো চলবে না৷ নিয়ম ঠিক না হলে কি আর পুণ্যার্জন হয়? তাই পুণ্যার্জনের জন্য মেনে চলুন এই নিয়মগুলি৷
[আরও পড়ুন: অদ্বৈতভূমি নদিয়ার শান্তিপুরে ‘মানুষ ঝুলন’! আজও জমে পর্যটকদের ভিড়]
১. জন্মাষ্টমীর দিন নিশ্চয়ই নিরামিষ খাবার খান৷ তাই আপনি যদি ভাবেন আগের দিন ভালমন্দ খেয়ে নেবেন, তাহলে আপনি ভুল করছেন৷ পুণ্যার্জন করতে চাইলে জন্মাষ্টমীর আগের দিন নিরামিষ ভাত ছাড়া কিছু না খাওয়া ভাল৷
২. জন্মাষ্টমীর দিন ভোর ভোর ঘুম থেকে উঠুন৷ পারলে গঙ্গাস্নান সেরে নিন৷ তারপর শুদ্ধ বস্ত্র পরুন৷
[আরও পড়ুন: কোন সময় রাখি বাঁধলে ভাইয়ের মঙ্গল হবে? জেনে নিন নিয়মকানুন]
৩. জন্মাষ্টমীতে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত উপবাস করার চেষ্টা করুন৷ তাহলে আপনার আশা পূরণ হবেই৷ উপবাস করলে যাঁদের শরীর খারাপ হয়, তাঁরা দুপুর বারোটার পর খাবার খেতেই পারেন৷ তবে ওইদিন দুধ, ফল ছাড়া বেশি কিছু না খেলেই ভাল৷
৪. জন্মাষ্টমী মিটে যাওয়া মাত্রই নিয়মকানুনও যে শেষ হয়ে গেল তা কিন্তু নয়৷ তাই পুণ্যার্জন করতে চাইলে পরের দিনেও মেনে চলুন কিছু নিয়ম৷ জন্মাষ্টমীর পরের দিন ভোর ভোর স্নান করে নিন৷ গঙ্গাস্নান সেরে শুদ্ধবস্ত্র পরুন৷ এরপর পাঠ করুন পারণ মন্ত্র৷
সর্বশেষ খবর
-
ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত বিক্রি! এক সপ্তাহে তদন্ত শেষের নির্দেশ হাই কোর্টের
-
শোভনের হাতে পায়েস মুখ, সোহিনীর সাধভক্ষণে কী ছিল মেনুতে?
-
অন্নপূর্ণার আবেদন ‘আন্ডার প্রসেস’, বাতিল হবে না তো? জেনে নিন এই সময়ে কী করণীয়
-
যাত্রী স্বাচ্ছন্দ্যই মূল, ঢেলে সাজানো হচ্ছে শিয়ালদহ-বহরমপুর ডিভিশন
-
সোশাল মিডিয়ার ‘পরীক্ষা’য় কেন্দ্রীয় মন্ত্রীদের রিপোর্ট কার্ড, ‘ফ্রেন্ডস’ ভিডিও ডিলিটেও ফার্স্ট বয় মোদি!