শ্রাবণ মানেই দেবাদিদেব মহাদেব ও দেবী পার্বতীর দিব্য মিলনের মরশুম। ভক্তদের কাছে এই পুণ্য মাস ভক্তি, আস্থা ও আত্মিক শুদ্ধির প্রতীক। তবে এই পবিত্র সময়ে যদি কেউ স্বপ্নে নিজেকে বিয়ের পিঁড়িতে দেখতে পান, তা কেবল কোনও অমূলক কল্পনামাত্র নয়। স্বপ্নশাস্ত্র মতে, শ্রাবণে বিবাহের স্বপ্নদর্শনের নেপথ্যে রয়েছে গভীর আধ্যাত্মিক তাৎপর্য। শ্রাবণ মাসে এমন ভিন্নধর্মী স্বপ্ন দেখার অর্থ ঠিক কী? আসুন জেনে নেওয়া যাক।
আরও পড়ুন:

শুভ যোগের বার্তা কাদের?
শাস্ত্রজ্ঞদের মতে, শ্রাবণ মাসে অবিবাহিত ব্যক্তিরা যদি স্বপ্নে নিজেকে বর বা কনের সাজে দেখেন, তবে তা অত্যন্ত ইতিবাচক ইঙ্গিত। শাস্ত্র মতে, এর অর্থ হল তাঁদের বিবাহ সংক্রান্ত দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে। মহাদেব ও মা গৌরীর কৃপায় অতি দ্রুত যোগ্য জীবনসঙ্গী মেলার শুভ যোগ তৈরি হয়েছে।
কর্মজীবন ও ভাগ্যোন্নতির সঙ্কেত
স্বপ্নে নতুন বসন পরিধান বা বিয়ের সানাই শোনার অর্থ কেবল দাম্পত্যে আবদ্ধ হওয়া নয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এটি জীবনে নতুন অধ্যায়ের শুভ সূচনার প্রতীক। কর্মক্ষেত্রে পদোন্নতি, নতুন কোনও ব্যবসার বিস্তার কিংবা দীর্ঘদিন আটকে থাকা প্রশাসনিক কাজ সফল হওয়ার বার্তা দেয় এই স্বপ্ন। এমনকী স্বপ্নে অগ্নি সাক্ষী রেখে সাতপাক ঘুরতে দেখার অর্থ হল, শীঘ্রই কোনও বড় সংকট বা বাধা কেটে যেতে চলেছে।
কারা সতর্ক হবেন?
তবে বিবাহিতদের ক্ষেত্রে এই স্বপ্নের অর্থ ভিন্ন হতে পারে। শাস্ত্র মতে, ইতিপূর্বে বিবাহবন্ধনে আবদ্ধ ব্যক্তিরা যদি পুনরায় স্বপ্নে নিজেদের বিয়ের পিঁড়িতে দেখেন, তবে তা দাম্পত্যে সাময়িক মনকষাকষি বা সঙ্গীর স্বাস্থ্যহানির সঙ্কেত দেয়। এই সময়ে জীবনসঙ্গীর বিষয়ে বাড়তি সতর্কতা ও যত্নবান হওয়া বাঞ্ছনীয়।

অমঙ্গল এড়াতে কী করবেন?
স্বপ্নে বিয়ের দৃশ্য দেখার পর মনে কোনও সংশয় বা অস্থিরতা সৃষ্টি হলে ঘাবড়ে যাওয়ার প্রয়োজন নেই। শাস্ত্রে এর সহজ প্রতিকারের উল্লেখ রয়েছে। নিয়মিত শিবলিঙ্গে তামার পাত্রে গঙ্গাজল বা কাঁচা দুধ নিবেদন করলে সমস্ত অনিষ্ট দূর হয়। পাশাপাশি সাধ্যমতো চাল, চিনি বা শ্বেতবস্ত্র দান করলে মহাদেবের কৃপায় দূর হয় যাবতীয় নেতিবাচক প্রভাব।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ