সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জ্বলছে পৃথিবীর ফুসফুস৷ কিন্তু তাতে কি! বিশ্বের চরম সংকটের মুহূর্তেও গোঁসা করে বসে রয়েছে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। আমাজনের অগ্নিকাণ্ডে আন্তর্জাতিক মহল সাহায্যে হাত বাড়িয়ে দিলেও, প্রথমত তা নিতে নাকজ করলেন তিনি৷ এরপর চাপের মুখে পড়ে ত্রাণ নিতে রাজি হলেন, তাও শর্ত সাপেক্ষে৷ ব্রাজিলের তরফে জানান হয়েছে, আন্তর্জাতিক মহলের ত্রাণ বা সাহায্য তারা গ্রহণ করবে, তবে সেক্ষেত্রে খরচের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে তাদের৷
[ আরও পড়ুন: আমেরিকার পর রাশিয়া, কাশ্মীর ইস্যুতে ভারতের পাশে মস্কো ]
জানা গিয়েছে, ফ্রান্সে জি-৭ সম্মেলন চলাকালীন ফরাসী প্রেসিডেন্ট, ব্রিটিশ প্রধানমন্ত্রী, জার্মান চ্যান্সেলর সকলে মিলে আলোচনার পর আমাজনের আগুন নেভাতে ব্রাজিলকে অর্থ এবং প্রযুক্তি দিয়ে সাহায্য করার সিদ্ধান্ত নেন। ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরঁ উদ্যোগে পৃথিবীর ফুসফুসকে বাঁচাতে হাতে হাত মিলিয়ে আসরে নামেন প্রথম বিশ্বের দেশগুলি। ব্রাজিলকে ১০ মিলিয়ন পাউন্ড সাহায্য ঘোষণা করেন নয়া ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সবমিলিয়ে আমাজনের অগ্নিগর্ভ পরিস্থিতি মোকাবিলায় সর্বমোট ১৮ মিলিয়ন পাউন্ড বা ২২ মিলিয়ন ডলার অর্থ সংগৃহীত হয়, যা ব্রাজিলের হাতে তুলে দেওয়ার কথা ছিল৷
[ আরও পড়ুন: প্রতিহিংসায় জ্বলছে পাকিস্তান! ফের ভারতের জন্য আকাশপথ বন্ধের ভাবনা ইমরানের ]
কিন্তু আন্তর্জাতিক দেশগুলির এই উদ্যোগই সার। ব্রাজিল সরাসরি সব সাহায্য প্রত্যাখ্যান করে৷ ব্রাজিলের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, আমাজনের আগুনের পরিস্থিতি মোটেই নিয়ন্ত্রণের বাইরে নয়।বরং তাঁদের উদ্যোগ নিয়ে ফ্রান্সকেই কটাক্ষ করেছেন বলসোনারোর চিফ অফ স্টাফ ওনিক্স লোরেনজোনি। নোতর দাম গির্জার অগ্নিকাণ্ডের প্রসঙ্গ তুলে তাঁর শ্লেষ, ‘‘ম্যাকরঁ নিজেই নিজের দেশের গির্জা সামলাতে পারেন না। আর তিনি আমাদের শিক্ষা দেওয়ার কথা বলছেন? বরং ব্রাজিল সবাইকে শিখিয়ে দিতে পারে কীভাবে জরুরি পরিস্থিতি সামলাতে হয়৷’’ দেশটির এই অবস্থানকে কেন্দ্র করে, বিশ্বজুড়ে তৈরি হয় বিতর্ক৷ তবে চাপের মুখে পড়ে এবার অবস্থান পরিবর্তনে বদল ঘটাল দেশটি৷
সর্বশেষ খবর
-
সিপিএম-আরএসপি দ্বন্দ্ব চরমে! চূড়ান্ত হলো না দুই কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী
-
‘নিখোঁজ’ বিডিও কীভাবে পাচ্ছেন বেতন? প্রশান্ত বর্মনের মামলায় সিআইডিকে ‘ভর্ৎসনা’ হাই কোর্টের
-
তসলিমার বক্তৃতা নিয়ে প্রশ্ন স্কুলের পরীক্ষায়! ‘লেখাকে অত সহজে নির্বাসিত করা যায় না’, খোঁচা লেখিকার
-
মণ্ডপের বদলে এবার গঙ্গাতেই প্রতিমা নিরঞ্জন, বিতর্ক কাটিয়ে এবার থিমে কোন চমক দেবে টালা প্রত্যয়?
-
শেফালির ঝড়, দীপ্তির দুরন্ত ঘূর্ণি! বাংলাদেশকে উড়িয়ে ১০ এশিয়া কাপের ১০ আসরেই ফাইনালে ভারত