সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকা আগেই সরে গিয়েছে৷ হাত তুলে নিয়েছে রাষ্ট্রসংঘও৷ কিন্তু তালিকাটা শেষ হয়নি৷ কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ ইস্যুতে আরও একবার ধাক্কা খেল পাকিস্তান৷ এই বিষয়টিকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে ভারতকে প্যাঁচে ফেলার যে ষড়যন্ত্র করেছিল ইসলামাবাদ, বুধবার তা ভেস্তে দিল রাশিয়া৷ ৩৭০ ধারা বিলুপ্তির বিষয়ে ভারতের পাশে দাঁড়ালেন ভারতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত নিকোলে কুদাশচেভ৷ নয়াদিল্লির সুরে তিনিও সাফ জানালেন, এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়৷
[ আরও পড়ুন: প্রতিহিংসায় জ্বলছে পাকিস্তান! ফের ভারতের জন্য আকাশপথ বন্ধের ভাবনা ইমরানের ]
বুধবার কাশ্মীর ইস্যুতে মুখ খোলেন রুশ রাষ্ট্রদূত৷ বলেন, ‘‘এটি ভারত সরকারের সার্বভৌম সিদ্ধান্ত৷ এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়৷ ভারত-পাকিস্তানের মধ্যে যে সমস্যাগুলি রয়েছে, তা কথাবার্তার মাধ্যমেই মিটিয়ে নেবে দু’দেশ৷ সিমলা চুক্তি ও লাহোর ঘোষণা অনুযায়ী সমস্যার সমাধান করবে৷’’ একই মত জানিয়েছেন ভারতের রুশ দূতাবাসের প্রধান রোমান ববস্কিনও৷ কাশ্মীর ইস্যুতে স্বতঃপ্রণোদিত ভাবে আমেরিকা মধ্যস্থতার বার্তা দিলেও, সেই পথে হাঁটেনি রাশিয়া৷ ভারতে অবস্থিত রুশ দূতাবাসের প্রধান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভারত-পাকিস্তান না চাইলে এই ইস্যুতে মধ্যস্থতা করবে না রাশিয়া৷ এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, বিষয়টি যে একান্তই ভারতের অভ্যন্তরীণ বিষয়, তা রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদেও জানিয়েছে রাশিয়া৷ এর আগে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের ‘ঘরোয়া বৈঠকে’ কাশ্মীর ইস্যুতে ভারতকে সমর্থন করেছে চিন বাদে বাকি চার স্থায়ী সদস্য৷ এমনকী, ইন্দোনেশিয়া ও কুয়েতের সমর্থন জোগাড়েও সমর্থ হয় নয়াদিল্লি৷
[ আরও পড়ুন: অন্য ফ্রেম, জি-৭’এর মঞ্চে একে অপরের চোখে হারিয়ে গেলেন জাস্টিন-মেলানিয়া ]
সম্প্রতি, জি-৭ শীর্ষ বৈঠকের আগে মার্কিন প্রেসিডেন্টকে পাশে বসিয়ে, কাশ্মীর ইস্যুতে তাঁর দেওয়া মধ্যস্থতার বার্তা খারিজ করেন ভারতের প্রধানমন্ত্রী৷ সাফ বলেন, ‘‘কাশ্মীর, ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয়৷ এই ইস্যুতে অন্যের সাহায্যের প্রয়োজন নেই৷’’ ভারতের প্রধানমন্ত্রীর থেকে এমন বার্তা পেয়ে, সুর পালটান ট্রাম্পও৷ নিজেরই দেওয়া ‘মধ্যস্থতা’র বার্তা খারিজ করে দেন তিনি৷ মোদির সুরে জানান, এই সমস্যা ভারত-পাকিস্তান কথাবার্তার মাধ্যমে মিটিয়ে নেবে৷ বরং সন্ত্রাসবাদ ইস্যুতে ভারতের পাশে থাকার আশ্বাস দেন মার্কিন প্রেসিডেন্ট৷ স্পষ্ট জানান, এই ইস্যুতে একজোট হয়ে লড়বে ভারত-আমেরিকা৷
সর্বশেষ খবর
-
INDIA জোট ছাড়ল স্ট্যালিনের ডিএমকে, মমতার বৈঠকের আগেই ভাঙন বিরোধী শিবিরে
-
সোনা বিক্রি জল্পনার মধ্যেই রেপো রেট নিয়ে বড়সড় সিদ্ধান্ত আরবিআইয়ের, কী হবে আমজনতার?
-
‘ধর্মের কল বাতাসে নড়ে’, স্বরূপ গ্রেপ্তার হতেই ‘বিশ্বাস ব্রাদার্স’ নিয়ে সরব ঋদ্ধি থেকে শ্রীলেখা
-
টিম ইন্ডিয়ায় ফিরলেন রুতুরাজ, কোহলির চোটে শিকে ছিঁড়ল পাতিদারেরও
-
সই কাণ্ডে এখনই স্বস্তি নয় অভিষেকের! হাই কোর্টে খারিজ দ্রুত শুনানির আবেদন