Lunar Eclipse

দেখা যায়নি সূর্যগ্রহণ, মার্চের শুরুতেই ভারত থেকে দেখা যাবে চন্দ্রগ্রহণ!

এবছর আর কোনও গ্রহণ ভারত থেকে দেখা যাবে না।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ১৭:০১

options
link
দেখা যায়নি সূর্যগ্রহণ, মার্চের শুরুতেই ভারত থেকে দেখা যাবে চন্দ্রগ্রহণ!

গত ১৭ ফেব্রুয়ারি ছিল বলয়গ্রাস সূর্যগ্রহণ। দক্ষিণ আফ্রিকা, আর্জেন্টিনা এবং অ্যান্টার্কটিকা থেকে ‘রিং অফ ফায়ার’ দেখা গেলেও ভারতের আকাশ থেকে এই ‘অগ্নিবলয়’ দেখা যায়নি। সেই আক্ষেপ মিটবে ৩ মার্চ। ওইদিন দোল পূর্ণিমা। আর সেদিনই দেখা যাবে আংশিক চন্দ্রগ্রহণ। মহাজাগতিক বিস্ময় প্রত্যক্ষ করতে মুখিয়ে রয়েছে বিশ্ব। ৫৮ মিনিট পর্যন্ত এই গ্রহণ চলবে। প্রসঙ্গত, গত বছরও দোলপূর্ণিমায় দেখা গিয়েছিল চন্দ্রগ্রহণ (Lunar Eclipse)।

Advertisement

জানা যাচ্ছে, ৩ মার্চ মঙ্গলবার ফাল্গুন পূর্ণিমা। ওইদিন পৃথিবী চলে আসবে সূর্য ও চাঁদের মাঝখানে। পৃথিবীর ছায়া চাঁদের উপরে পড়ায় শুরু হবে গ্রহণ। দুপুর ৩টে ২০ মিনিটে গ্রহণ শুরু হবে। চলবে ৬টা ৪৭ মিনিট পর্যন্ত। অর্থাৎ এদেশে সন্ধ্যা নাগাদ গ্রহণ দেখা যাবে। মহাজাগতিক সৌন্দর্য উপভোগ করতে মুখিয়ে রয়েছেন মহাকাশপ্রেমীরা।

Advertisement

মহাকাশে মোট চারটি গ্রহণের সাক্ষী হতে চলেছে পৃথিবী। এর মধ্যে দু’টি সূর্যগ্রহণ এবং দু’টি চন্দ্রগ্রহণ। কিন্তু ভারতের আকাশে সব ক’টি দেখার সৌভাগ্য হবে না। চারটি গ্রহণের মধ্যে কেবল একটিই ভারত থেকে স্পষ্টভাবে দেখা যাবে। বাকি তিনটি গ্রহণ এ দেশ থেকে দৃশ্যমান হবে না। কিংবা দৃশ্যমান হলেও অতি সামান্য। দোলের চন্দ্রগ্রহণের পর ২৯ জুলাই হবে সূর্যগ্রহণ। এরপর ২৮ আগস্ট ফের চন্দ্রগ্রহণ। গত ১৭ ফেব্রুয়ারির মতো এই গ্রহণগুলিও এদেশ থেকে দৃশ্যমান হবে না।

Advertisement

১৭ তারিখের সূর্যগ্রহণ ভারত থেকে দেখা না গেলেও গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করে তা দেখেছিলেন অনেকে। পর্দায় ফুটে ওঠে বিশেষ গ্রাফিক। ব্যবহারকারীরা দেখেছেন, স্ক্রিনের ওপর দিয়ে ধীরে ধীরে চাঁদ ঢেকে দিচ্ছে সূর্যকে। শেষ মুহূর্তে দৃশ্যমান হয় সূর্যের শুধুমাত্র বাইরের স্তর বা ‘করোনা’। কালো চাকতির চারপাশে আগুনের বলয়ের মতো উজ্জ্বল আলো ঘিরে থাকবে। এই সৃজনশীল ভাবনার মাধ্যমে ঘরে বসেই সূর্যগ্রহণের অভিজ্ঞতা নেন নেটিজেনরা। কিন্তু এবার সুযোগ মিলবে একেবারে স্বচক্ষে গ্রহণ দেখার।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.