Snowfall at Nathu La

উত্তরবঙ্গে বসন্তের আমেজ, লাগোয়া নাথুলায় তুষারপাত, কী বলছে হাওয়া অফিস?

তুষারপাতের টানেই সিকিমমুখী পর্যটকরা।

Advertisement
অভ্রবরণ চট্টোপাধ্যায়
অভ্রবরণ চট্টোপাধ্যায়

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ১৫:৪৪

options
link
উত্তরবঙ্গে বসন্তের আমেজ, লাগোয়া নাথুলায় তুষারপাত, কী বলছে হাওয়া অফিস?
সিকিমে তুষারপাত। নিজস্ব চিত্র

বসন্ত এসে গেছে! দার্জিলিং, কলিম্পং থেকে শুরু করে সমতলের জেলাগুলিতেও তাপমাত্রা উপরের দিকে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী দু-দিনের মধ্যে উত্তরের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা অন্তত ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তবে সিকিমের উঁচু এলাকায় আজ, রবিবার পর্যন্ত তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আর সেই তুষারপাতের টানেই সিকিমমুখী পর্যটকরা।

Advertisement
ফাইল ছবি।

শনিবার দার্জিলিং শহরে দিনের তাপমাত্রা ছিল ১৭ডিগ্রি সেলসিয়াস। শুক্রবারের তুলনায় ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। দিনে শিলিগুড়ি শহরে তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। শিলিগুড়ির তুলনায় জলপাইগুড়ি ও কোচবিহারে দিনের তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। ওই দুই জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে আটকে ছিল। এছাড়াও মালদহ ও বালুরঘাটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং রায়গঞ্জ শহরে ২৮ ডিগ্রি সেলসিয়াস।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের সিকিম কেন্দ্রের অধিকর্তা গোপীনাথ রাহা জানান, আগামী দু’দিনের মধ্যে দিনের পাশাপাশি রাতের অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বৃষ্টির পূর্বাভাস নেই। আজ, রবিবার পাহাড় ও ডুয়ার্সে সকালে হালকা কুয়াশা থাকতে পারে। অন্যদিকে পূর্ব সিকিমের নাথু-লা, শেরথাং এবং ছাঙ্গু উপত্যকায় বিকেলের পর থেকে হালকা বৃষ্টির সঙ্গে তুষারপাত শুরু হয়েছে। সেখানে রাতের তাপমাত্রা হিমাঙ্কের নিচে পৌঁছেছে।

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.