ভরদুপুরেই যেন ঘনাল সন্ধ্যা! আকাশ কালো করে নামল বৃষ্টি। বৃহস্পতিবার দুপুরের এই ছবিটা সেদিক থেকে কোনও ব্যতিক্রম নয়। বরং বর্ষাকালের এক চিরচেনা দৃশ্যই। কিন্তু সেই বৃষ্টিতে প্রকৃতির যে রুদ্ররোষ প্রত্যক্ষ করল কলকাতা, তা সাম্প্রতিক অতীতে দেখা যায়নি। এক পরিসংখ্যান বলছে, ঘণ্টাদুয়েকের মধ্যে বাজ পড়েছে ৩৭৭টিরও বেশি। আবহবিদদের লাইটনিং ডিটেক্টরের ওই তথ্য ঘিরে স্বাভাবির ভাবেই ঘনিয়েছে উদ্বেগ। কেন এমন ভয়ংকর বজ্রপাত?
আরও পড়ুন:
আলিপুর হাওয়া অফিস বলছে, একটি নিম্নচাপ অক্ষরেখা ঝাড়খণ্ড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপরে বিস্তৃত। তার জেরে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলেও জানানো হয়েছে। বজ্রপাতের সময় সুরক্ষিত জায়গায় থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আসলে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি নামছে। ফলে ঘনঘন বজ্রপাত হচ্ছে। এদিন কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে কিউমুলোনিম্বাস মেঘের যে স্তম্ভ তৈরি হয়েছিল সেই মেঘ থেকেই লাগাতার বজ্রপাত হয়ে গিয়েছে।

উল্লেখ্য, এবারের বর্ষায় রয়েছে এল নিনোর ভ্রূকুটি। এবারের এল নিনোকে ডাকা হচ্ছে ‘গডজিলা’ এল নিনো বলেও। এহেন নামকরণের নেপথ্যেই রয়ে গিয়েছে ভয়াবহতার আশঙ্কা-মেঘ! প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের হাজার কিলোমিটার দূরে উষ্ণ হয়ে ওঠা জলের একটা অংশেই ‘গোকুলে’ বেড়ে উঠে এবার ভারতের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলতে চলেছে। যার জেরে পূর্বাভাস স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে, আসন্ন জুন-সেপ্টেম্বর বর্ষা মরশুমে দেশে বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় প্রায় ৮ শতাংশ কম হতে পারে। একদিকে কম বৃষ্টি, অন্যদিকে উৎপাদন খরচের বৃদ্ধি– এই দুইয়ের মাঝে পড়ে কৃষি অর্থনীতি বিপর্যস্ত হতে পারে। তবে এদিনের বৃষ্টিতে এল নিনোর প্রভাব নেই। খরার আশঙ্কার মাঝেই প্রবল বৃষ্টিতে ভাসল মহানগরী। দুর্যোগ রাজ্যজুড়েই।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর