Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৫ জুন ২০২৬
Passport

১ জুলাই থেকে বাড়ছে পাসপোর্ট তৈরি ও রিনিউর খরচ, হারালেও গুনতে হবে মোটা টাকা!

পাসপোর্ট তৈরির খরচ বাড়লেও পাসপোর্টের মেয়াদ অপরিবর্তিত। পূর্বের মতোই পাসপোর্টের সর্বোচ্চ মেয়াদ থাকবে ১০ বছর। তবে, নাবালকদের জন্য বরাদ্দ পাসপোর্টের মেয়াদ থাকবে পাঁচ বছর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৫, ২০২৬, ২১:০০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৫, ২০২৬, ২১:০০

options
link
১ জুলাই থেকে বাড়ছে পাসপোর্ট তৈরি ও রিনিউর খরচ, হারালেও গুনতে হবে মোটা টাকা! zoom
পাসপোর্ট তৈরি ও রিনিউর খরচ।

নতুন পাসপোর্ট তৈরি ও পুনর্নবীকরণ ফি একধাক্কায় অনেকটা বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। আগামী ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নয়া এই নিয়ম। কেন্দ্রের তরফে জানা যাচ্ছে, ৩৬ পাতার স্ট্যান্ডার্ড পাসপোর্ট ফি বাড়ানো হচ্ছে ১০০০ টাকা। পাশাপাশি ৬০ পাতার ক্ষেত্রে সেটা ১৫০০ টাকা থেকে ২০০০ টাকা পর্যন্ত বাড়ানো হচ্ছে। এছাড়া পাসপোর্ট হারালে বা ক্ষতিগ্রস্ত হলে খরচের পরিমাণ বেড়ে হচ্ছে ৮,৫০০ টাকা।

১৯৮০ সালের পাসপোর্ট বিধিমালায় সংশোধনের কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। নয়া জারি করা বিজ্ঞপ্তিতে ১৪ বছর পর পাসপোর্ট খরচ বাড়ানোর কথা জানিয়েছে কেন্দ্র। শেষ পাসপোর্ট তৈরির খরচ বেড়েছিল ২০১২ সালে। নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩৬ পৃষ্ঠার স্ট্যান্ডার্ড পাসপোর্ট তৈরির খরচ আগে যেখানে ১,৫০০ টাকা ছিল, সেটা বেড়ে হচ্ছে ২,৫০০ টাকা। এবং জরুরি ভিত্তিতে পাসপোর্ট তৈরির খরচ ৩,৫০০ টাকা থেকে বেড়ে হচ্ছে ৫,০০০ টাকা। একইসঙ্গে ৬০ পাতার পাসপোর্ট তৈরির ক্ষেত্রে এই ফি ২০০০ টাকা থেকে বেড়ে হচ্ছে ৩,৫০০ টাকা। তৎকালের ক্ষেত্রে এটা ৪০০০ টাকা থেকে বেড়ে হচ্ছে ৬০০০ টাকা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

১৪ বছর পর পাসপোর্ট খরচ বাড়ানোর কথা জানিয়েছে কেন্দ্র। শেষ পাসপোর্ট তৈরির খরচ বেড়েছিল ২০১২ সালে।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, পাসপোর্ট হারিয়ে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে নতুন পাসপোর্ট পেতে সর্বোচ্চ চার্জ করা হচ্ছে। যেমন ৩৬ পাতার পাসপোর্ট হারিয়ে গেলে এক্ষেত্রে নতুন পাসপোর্ট পেতে খরচ পড়বে ৫০০০ টাকা। জরুরি ভিত্তিতে এই পাসপোর্ট পেতে খরচ পড়বে ৭,৫০০ টাকা। ৬০ পাতার ক্ষেত্রে এই খরচ পড়বে ৬০০০ টাকা এবং ৮,৫০০ টাকা। নাবালক আবেদনকারীদের ক্ষেত্রে পাসপোর্ট হারিয়ে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে পুনর্নবীকরণ ফি দিতে হবে ৪,২৫০ টাকা। অভিভাবক তৎকাল পরিষেবা পেতে চাইলে এই খরচের পরিমাণ বেড়ে হবে ৬,৭৫০ টাকা।

কেন্দ্রের তরফে জানা যাচ্ছে, পাসপোর্ট তৈরির খরচ বাড়লেও পাসপোর্টের মেয়াদ অপরিবর্তিত। পূর্বের মতোই পাসপোর্টের সর্বোচ্চ মেয়াদ থাকবে ১০ বছর। তবে, নাবালকদের জন্য বরাদ্দ পাসপোর্টের মেয়াদ থাকবে পাঁচ বছর। তবে নাবালকের ক্ষেত্রে ওই ৫ বছরের আগেই যদি ১৮ বছর বয়স হয়ে যায় সেক্ষেত্রে নতুন পাসপোর্ট নিতে হবে তাঁদের। এই নিয়ম পূর্বের মতোই বহাল থাকবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.