Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১১ আগস্ট ২০২৬
Piyush Goyal

‘কোনও চুক্তি নয়, যতক্ষণ না…’, ট্রাম্পকে সমঝে দিলেন বাণিজ্যমন্ত্রী পীষূষ গোয়েল

গত মার্চেও বাণিজ্য মন্ত্রক দুই দেশের মধ্যে নতুন শুল্ক কাঠামো চূড়ান্ত করার কথা বলেছিল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৫, ২০২৬, ২০:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৫, ২০২৬, ২০:২৯

options
link
‘কোনও চুক্তি নয়, যতক্ষণ না…’, ট্রাম্পকে সমঝে দিলেন বাণিজ্যমন্ত্রী পীষূষ গোয়েল zoom
ফাইল চিত্র।
Advertisement

ভারত-আমেরিকার অন্তবর্তী বাণিজ্য চুক্তি কবে স্বাক্ষর হবে? দেশের অন্দরে তো বটেই, আন্তর্জাতিক স্তরেও প্রশ্নটি ঘোরপাক খাচ্ছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার মুখ খুললেন বাণিজ্যমন্ত্রী পীষূষ গোয়েল। পরিষ্কার জানালেন, যতক্ষণ না এমন একটি কাঠামো তৈরি হচ্ছে যা শুল্কের ক্ষেত্রে ভারতের তুলনামূলক সুবিধা নিশ্চিত করে, ততক্ষণ পর্যন্ত বাণিজ্য চুক্তি হবে না।

তাঁকে এদিন বলতে শোনা গিয়েছে, ”আমরা ততক্ষণ পর্যন্ত আমেরিকার সঙ্গে চুক্তি করতে পারি না, যতক্ষণ পর্যন্ত না ভারতের তুলনামূলক সুবিধার দিকটি চূড়ান্ত হয়। আপাতত ওয়াশিংটনের সঙ্গে আলোচনা চলছে।” উল্লেখ্য, এর আগে গত মার্চেও বাণিজ্য মন্ত্রক সাফ জানিয়েছিল, ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত বাণিজ্য চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হবে তখনই, যখন দুই দেশের মধ্যে নতুন শুল্ক কাঠামো চূড়ান্ত হবে।

Advertisement

প্রসঙ্গত, ২০২৫-এর ফেব্রুয়ারিতে ওয়াশিংটনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের সময়ই দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছিল। গত ৬ ফেব্রুয়ারি ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তির ঐতিহাসিক কাঠামো ঘোষিত হয়েছিল। এই কাঠামোর অধীনে আমেরিকা ভারতীয় পণ্যের ওপর পারস্পরিক শুল্ক ২৫% থেকে কমিয়ে ১৮% করতে সম্মত হয়েছিল। কিন্তু এরপর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা অব্যাহত থেকেছে।

গত কয়েক মাস ধরেই ভারত ও মার্কিন প্রতিনিধিদের আলোচনা এগনোয় আপাতত দুই পক্ষই কিছুটা সন্তোষ প্রকাশ করেছে বলে দাবি। কিন্তু সেই সঙ্গেই পীযূষ গোয়েল পরিষ্কার করে দিয়েছেন, অন্তর্বর্তী চুক্তি সম্পন্ন করার সম্ভাব্য পথ না মেলা পর্যন্ত অপেক্ষা করা হবে। এবং যতক্ষণ না বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত চুক্তিতে রাজি নয় নয়াদিল্লি। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.