World's Biggest Iceberg

আকারে ছিল কলকাতার চারগুণ, ৪০ বছর ধরে তিলে তিলে গলে শেষ পৃথিবীর বৃহত্তম হিমশৈল!

১৯৮৬ সালে অ্যান্টার্কটিকার ফিলখনার আইস শেলফ থেকে বিচ্ছিন্ন হয়েছিল A23a। বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, সে সময় এর ওজন ছিল প্রায় এক ট্রিলিয়ন টন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০২৬, ২০:১৯

options
link
আকারে ছিল কলকাতার চারগুণ, ৪০ বছর ধরে তিলে তিলে গলে শেষ পৃথিবীর বৃহত্তম হিমশৈল!
২০২২ সালে সমুদ্রতল থেকে মুক্ত হওয়ার পরই হিমশৈলটি ধীরে ধীরে ভেসে চলা শুরু করে।

‘পৃথিবীর গভীর, গভীরতম অসুখ এখন…’ বিগত ৪০ বছর ধরে পৃথিবীবাসীকে যে অশনি সংকেত পাঠাচ্ছিল প্রকৃতি, অবশেষে তার চরমতম পরিণতি প্রকাশ্যে এল। আগামী দিনে যে প্রকৃতির আরও কঠিন রূপের সাক্ষী হতে হবে মানুষকে, এ ঘটনা তারই প্রমাণ। সম্প্রতি গলে জল হয়ে গিয়েছে বিশ্বের বৃহত্তম হিমশৈল। ভবিষ্যৎ প্রজন্ম এ হিমশৈলর কথা জানবে কেবল ইতিহাস বইতেই!

Advertisement

World's Biggest Iceberg A23a Vanishes After Nearly 40 Years

Advertisement

প্রায় চার দশক ধরে আন্টার্কটিকার বরফময় জলরাশিতে ভেসে বেড়ানো বিশ্বের বৃহত্তম হিমশৈল A23a (World’s Biggest Iceberg) অবশেষে সম্পূর্ণ ভেঙে ও গলে বিলীন হয়ে গিয়েছে। সাম্প্রতিককালে স্যাটেলাইট থেকে তোলা ছবিতে আর দেখা যাচ্ছে না হিমশৈলের অংশ। হিমশৈলটির আয়তন ছিল প্রায় ৩,৫০০ বর্গকিলোমিটার। বোঝার সুবিধের জন্য বলা যেতে পারে, ভারতের মুম্বই, দিল্লি কিংবা গোয়ার চাইতেও বড় এলাকা জুড়ে বিস্তৃত ছিল এই হিমশৈল। কলকাতা শহরের তুলনায় যার আয়তন প্রায় ৪ গুণ বেশি বলা যায়! এমন বিশালাকায় হিমশৈলের সম্পূর্ণরূপে গলা যাওয়া যে কতখানি অস্বাভাবিক, তা বুঝি আর বলার অপেক্ষা রাখে না।

Advertisement

১৯৮৬ সালে আন্টার্কটিকার ফিলখনার আইস শেলফ (Filchner Ice Shelf) থেকে বিচ্ছিন্ন হয়েছিল A23a। বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, এর ওজন ছিল প্রায় এক ট্রিলিয়ন টন। বিচ্ছিন্ন হওয়ার পরই A23a দক্ষিণ মেরুর ওয়েডেল সাগরের সমুদ্রতলে আটকে পড়ে। প্রায় তিন দশক এটি প্রায় স্থির অবস্থায় ছিল। ২০২২ সালে সমুদ্রতল থেকে মুক্ত হওয়ার পরই হিমশৈলটি ধীরে ধীরে ভেসে চলা শুরু করে।

A23a অ্যান্টার্কটিকার জলসীমা ছেড়ে দক্ষিণ আটলান্টিকের দিকে প্রায় ২,৩০০ কিলোমিটার ভেসে যায়। এক সময় আশঙ্কা তৈরি হয়েছিল, এটি সাউথ জর্জিয়া দ্বীপে আঘাত হানতে পারে। ওই দ্বীপটি পেঙ্গুইন ও সিলের বাসস্থান হিসেবে পরিচিত। তবে শেষ পর্যন্ত হিমশৈলটির গতিপথ পরিবর্তিত হওয়ায় সেই আশঙ্কা কেটে যায়।

World's Biggest Iceberg A23a Vanishes After Nearly 40 Years

উত্তর দিকে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে উষ্ণ সমুদ্রের জলে এটি ধীরে ধীরে ক্ষয় হতে থাকে। প্রথমে বড় বড় অংশ ভেঙে যায়, পরে সেই অংশগুলিও ছোট ছোট খণ্ডে বিভক্ত হয়। চলতি বছরের মার্চ মাসে এর আয়তন নেমে আসে মাত্র ১৭০ বর্গকিলোমিটারে। এপ্রিল মাসের পর থেকে স্যাটেলাইট ইমেজে তা ধরা পড়া পুরোপুরিই বন্ধ হয়ে যায়।

A23a সম্পূর্ণ বিলীন হওয়ার পর বর্তমানে D15a বিশ্বের বৃহত্তম ভাসমান হিমশৈলের স্বীকৃতি পেয়েছে। তবে চিন্তায় বিজ্ঞানীমহল। A23a-এর গলন স্বাভাবিক হলেও তাতে বিশ্ব উষ্ণায়নের ভূমিকা উড়িয়ে দেওয়া যায় না। ফলে আসন্ন ভবিষ্যৎ যে তেমন আশাপ্রদ নয়, তা বলাই বাহুল্য।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.