কোথাও সমর্থন নেই। বিশ্বকাপের অংশীদারিত্ব বিক্রির প্রস্তাব সামনে আসার পর থেকেই একের পর এক মহাদেশীয় ফুটবল সংস্থা মুখ খুলছে ফিফার বিরুদ্ধে। ইউরোপ, উত্তর আমেরিকার পর এবার সেই তালিকায় এশিয়াও। এশীয় ফুটবল কনফেডারেশন (এএফসি) জানিয়ে দিয়েছে, কোনও ভাবেই এই প্রস্তাব মেনে নেওয়া হবে না।
আরও পড়ুন:
কেন এত আপত্তি? এএফসি-র অভিযোগ, এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে কারও সঙ্গে আলোচনা পর্যন্ত করা হয়নি। বিভিন্ন দেশের ফুটবল সংস্থা, সদস্য দেশ, এমনকী ফিফার (FIFA) নিজস্ব প্রশাসনিক কমিটিগুলির সঙ্গেও কোনও পরামর্শ করা হয়নি। আচমকাই প্রস্তাবটি প্রকাশ্যে আনা হয়েছে। ফিফার প্রশাসনিক দুর্বলতা এবং সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি নিয়েই তাই প্রশ্ন তুলেছে এএফসি। এক বিবৃতিতে এশীয় ফুটবলের নিয়ামক সংস্থা বলেছে, ‘ফিফা বিশ্বকাপ এবং ফুটবল গোটা বিশ্বের ফুটবল পরিবারের অংশ। তার ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে সকলের মতামত নিয়েই। সমস্ত মহাদেশীয় সংস্থা এবং সদস্য দেশগুলির মতামতকে গুরুত্ব দিতে হবে।’
শুধু আপত্তি জানিয়েই থেমে থাকেনি এএফসি। ফিফার প্রশাসন এবং সিদ্ধান্ত গ্রহণকারী কমিটির কার্যকলাপ পর্যালোচনা করারও দাবি তুলেছে তারা। তাদের বক্তব্য, এমন গুরুত্বপূর্ণ বিষয়ে স্বচ্ছতা বজায় রাখা যেমন জরুরি, তেমনই জরুরি সকলে মিলে সিদ্ধান্ত নেওয়া। এর মধ্যেই ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর জন্য এল আরও অস্বস্তির খবর। তাঁর প্রধান পরামর্শদাতার পদ থেকে সরে দাঁড়িয়েছেন অভিজ্ঞ অর্থনীতিবিদ কার্লোস কালদেইরো। শুধু পদত্যাগ নয়, ইনফান্তিনোর প্রস্তাবের তীব্র সমালোচনাও করেছেন তিনি।
কালদেইরোর কথায়, “ইনফান্তিনোর প্রস্তাব ফুটবলের জন্য খুবই খারাপ। এটি বাস্তবায়িত হলে ফুটবলের ভবিষ্যৎ বন্ধক রাখতে হবে।” ফলে বিশ্বকাপের অংশীদারিত্ব বিক্রির প্রস্তাব নিয়ে ক্রমেই কোণঠাসা হচ্ছে ফিফা (FIFA)। একের পর এক মহাদেশীয় সংস্থার বিরোধিতা এবং নিজের পরামর্শদাতার পদত্যাগ- সব মিলিয়ে ইনফান্তিনোর পরিকল্পনা এখন বড় প্রশ্নের মুখে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘ভুল আর ইচ্ছাকৃত আঘাত এক নয়’, সৃজলার চোট নিয়ে সাফাই নন্দিনীর টিমের, কী বলছে নেটপাড়া?
-
ম্যাকডোনাল্ডসের আউটলেটে ইঁদুরের লুকোচুরি! ‘ঘিনঘিনে’ ভিডিও ঘিরে শোরগোল
-
সামান্য কথার খেলাপের ‘শাস্তি’, মেয়েকে পিটিয়ে খুন ব্যক্তির! স্ত্রী ‘কীর্তি’ ফাঁস করতেই গ্রেপ্তার
-
নৌকায় চেপে ত্রাণ বিলি, বিহারের বন্যাদুর্গতদের পাশে ‘মসিহা’ সোনু সুদ
-
সিন্ধু জলচুক্তি নিয়ে রাষ্ট্রসংঘে ‘মিথ্যাচার’, পাকিস্তানের ষড়যন্ত্র ফাঁস নয়াদিল্লির