সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জলঘোলা অনেকদিন ধরেই চলছিল৷ অবশেষে তাতে দাঁড়ি টানলেন খোদ অনিল কুম্বলে৷ টিম ইন্ডিয়ার কোচের পদ থেকে ইস্তফা দিলেন প্রাক্তন ভারতীয় স্পিনার৷
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে থেকেই অধিনায়ক বিরাট কোহলি এবং কুম্বলের মনোমালিন্যের কথা প্রকাশ্যে এসেছিল৷ যদিও কোচের সঙ্গে বিবাদের কথা অস্বীকার করেছিলেন কোহলি৷ জানিয়েছিলেন, তাঁদের মধ্যে সবই ঠিক আছে৷ তবে চ্যাম্পিয়ন্স ট্রফির প্র্যাকটিসের সময়ও কোচ-অধিনায়কের দূরত্ব ক্যামেরাবন্দি হয়েছিল৷ এমন পরিস্থিতিতে নয়া কোচের খোঁজ শুরু করে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ডও৷ নতুন কোচের আবেদনও জমা পড়তে শুরু করে দেয়৷ তারই মধ্যে শোনা গিয়েছিল, কুম্বলেও নাকি নতুন করে কোচ হওয়ার জন্য আবেদন জমা দিয়েছেন৷ ফলে আগামী দিনে ভারতীয় দলের দায়িত্ব কার কাঁধে উঠছে, তা নিয়ে চলছিল জোর জলঘোলা৷ অবশেষে বিসিসিআই-কে মঙ্গলবার কুম্বলে জানিয়ে দিলেন, কোচের পদে আর থাকতে চান না তিনি৷
[‘রাজপরিবারের নির্দেশেই ডায়নাকে খুন করেছি’!]
চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্তই কোচ হিসেবে দলের সঙ্গে চুক্তি ছিল কুম্বলের৷ তবে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর পর্যন্ত বিরাট কোহলিদের কোচ থাকছেন অনিল কুম্বলেই৷ গত সপ্তাহে এ কথাই নিশ্চিত করেছিলেন সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসনিক কমিটির (সিওএ) প্রধান বিনোদ রাই৷ তবে পুরোটাই নির্ভর করছিল কুম্বলের সম্মতির উপর৷ কিন্তু শেষমেশ তাঁর সম্মতি মিলল না৷ বছর খানেক দায়িত্বে থাকার পর পদত্যাগ করলেন তিনি৷ মঙ্গলবারই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে ক্যারিবিয়ান সফরে পাড়ি দেন বিরাট কোহলিরা৷ প্রথমে ঠিক ছিল, দলের সঙ্গেই বিমানে চড়বেন কুম্বলেও৷ কিন্তু শেষ মুহূর্তে বিমানে ওঠেননি তিনি৷ যদিও না যাওয়ার কারণ হিসেবে আইসিসি-র এক অনুষ্ঠানে যাওয়ার কথা উল্লেখ করেছিলেন তিনি৷ আর তারপরই শোনা গেল তাঁর সিদ্ধান্তের কথা৷ কোহলি ও কুম্বলে দ্বন্দ্ব যে চ্যাম্পিয়ন্স লিগে প্রকট হয়ে উঠেছিল, জাম্বোর সিদ্ধান্ত থেকেই তা স্পষ্ট৷ তবে ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে কুম্বলের পদত্যাগে চাপে পড়ে গেল কোচহীন বিরাটবাহিনী৷
[মধ্যপ্রদেশে পাকিস্তানের সমর্থনে স্লোগান, দেশদ্রোহিতার অভিযোগ গ্রেপ্তার ১৫]
চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীনই ভারতীয় ক্রিকেট বোর্ডের উপদেষ্টা কমিটির সদস্য শচীন তেণ্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ভিভিএস লক্ষ্মণ কোচ বাছাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল৷ তবে কিংবদন্তি বোলারকে কোচের পদ থেকে সরানোর কোনও কারণ খুঁজে পাননি তাঁরা৷ আর তাই নতুন কোচ নিয়ে সিদ্ধান্ত নিতে বোর্ডের থেকে আরও কিছুটা সময় চেয়ে নিয়েছিলেন শচীন-সৌরভরা৷ আর তাই ভারতীয় দলের ক্যারিবিয়ান সফর পর্যন্ত কুম্বলেকেই দায়িত্বে রাখার কথা জানিয়েছিলেন৷ ক্রিকেটমহলের ধারণা, ফাইনালে পাকিস্তানের কাছে হারের পর কোচ-নেতা সম্পর্ক আরও তলানিতে পৌঁছয়৷ সেই জন্যই হয়তো এমন সিদ্ধান্ত কুম্বলের৷
সর্বশেষ খবর
-
অনলাইনে ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা! কড়া পদক্ষেপ ‘অগ্নিশর্মা’ শ্বেতা তিওয়ারির
-
হাই কোর্টে ধাক্কা টুলুর! খারিজ রক্ষাকবচের আর্জি, ‘মেঘের আড়ালে সব দেখছেন’, বললেন বিচারপতি
-
তৃণমূল আমলে ঘরছাড়া! গলসির বিজেপি কর্মীর সঙ্গে দেখা করে বিধায়কের দাবি, ভয় আউট, ভরসা ইন
-
২১ আগস্ট বরলক্ষ্মী পুজো, অর্থকষ্ট দূর করতে জানুন ব্রত পালনের সঠিক নিয়ম
-
খেলার ইচ্ছাই হারিয়েছিলেন, বাবার মৃত্যুর পর প্রথম গোল করে আবেগে ভাসলেন মেসি