সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাঁহাতি পেসারদের বিরুদ্ধে তাঁর দুর্বলতা ফের একবার প্রকট হয়ে উঠল। গত কয়েকবারের মতো এবারও শাহিন শাহ আফ্রিদির (Shaheen Shah Afridi) ইন কামিং ডেলিভারির কাছে হার মানলেন রোহিত শর্মা (Rohit Sharma)। চলতি এশিয়া কাপেও (Asia Cup 2023) সেই ধারাবাহিকতা বজায় রেখে পাকিস্তানের (Pakistan) তারকা পেসারের কাছে হার মানলেন টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়ক। রোহিতের আউট হওয়ার পুরনো ধরণ দেখে বিস্ফোরক মন্তব্য করে বসলেন শোয়েব আখতার (Shoaib Akhtar)।
নিজের ইউ টিউব চ্যানেলে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ বলেছেন, “রোহিত কিন্তু শাহিনের ইন কামিং ডেলিভারি বুঝতেই পারেনি। এমনটাই আমার ধারণা। যে ভাবে রোহিত বোল্ড হল সেটা মোটেও ভাল বিজ্ঞাপন নয়। কারণ রোহিত অনেক উঁচু মানের ব্যাটার। তাই ভবিষ্যতে শাহিনের বিরুদ্ধে নামার আগে রোহিতকে আরও অনেক পরিশ্রম করতে হবে।”
[আরও পড়ুন: এভাবে কেউ বোল্ড হয়! আউট হওয়ার ধরণ দেখে বিরাটকে ধুয়ে দিলেন গম্ভীর]
‘মাদার অফ অল ব্যাটল’-এর প্রথম লড়াইয়ে রোহিত ও শুভমান গিল দেখেশুনে ইনিংসের শুরুটা করেছিলেন। তবে বাধ সাধল বৃষ্টি। বৃষ্টির পর খেলা শুরু হওয়ার পরেই বল হাতে ভয়ংকর হয়ে ওঠেন বাঁহাতি পাক পেসার। বৃষ্টির জন্য ব্যাটারদের মনঃসংযোগে ব্যাঘাত ঘটেছে। সেটাও মেনে নিলেন প্রাক্তন পাক পেসার।
তিনি ফের যোগ করেন, “এটা খুব চাপের বিষয়। যে ভাবে বৃষ্টি বারবার বাধ সেধেছে তাতে যে কোনও ক্রিকেটারের মনঃসংযোগে ব্যাঘাত ঘটতে পারে। আমার ধারণা রোহিত ও শুভমানের ক্ষেত্রে সেটাই হয়েছে। তবে দুটি দলই আরও সুযোগ পাবে। আশাকরি পাকিস্তানের বোলারদের বিরুদ্ধে ঘুরে দাঁড়াবে টিম ইন্ডিয়া।”
পাকিস্তানের পেস ব্যাটারির সামনে ভারতের টপ অর্ডারের ব্যাটাররা একেবারে নিষ্প্রভ হয়ে যায়। কিন্তু, ঈশান কিষাণ এবং হার্দিক পাণ্ডিয়া পাক বোলারদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। পঞ্চম উইকেটে ১৩৮ রানের রেকর্ড পার্টনারশিপ গড়ে তোলেন। ঈশান ৮১ এবং হার্দিক ৮৭ রান করেন। আর সেইজন্য ভারত ৪৮.৫ ওভারে ২৬৬ রান পর্যন্ত এগোতে পেরেছিল। যদিও বৃষ্টির কারণে পাকিস্তানের ব্যাটিং শুরু করা সম্ভব হয়নি। শেষপর্যন্ত এই ম্যাচটা অমীমাংসিত ঘোষণা করা হয়। ফলে পাকিস্তান ইতিমধ্যেই ৩ পয়েন্ট নিয়ে সুপার ফোরে জায়গা করে নিয়েছে। তবে টিম ইন্ডিয়াকে গ্রুপ পর্যায়ের দ্বিতীয় ম্যাচে সোমবার নেপালের বিরুদ্ধে খেলতে হবে।
[আরও পড়ুন: খোঁচা দেওয়া একটি টুইটেই পাকিস্তানকে বুঝে নিলেন ইরফান]
সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার