সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ বছরে একটা নয়, দুটি আইপিএল আয়োজনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল৷ কিন্তু তেমনটা আপাতত হচ্ছে না৷ কারণ এখনই বাস্তবে পরিণত হচ্ছে না ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রস্তাবিত ‘মিনি আইপিএল’৷
চলতি বছর সেপ্টেম্বরে ‘মিনি আইপিএল’ বা ‘আইপিএল ওভারসিজ’ টুর্নামেন্টের আয়োজন করা হবে বলে জানানো হয়েছিল৷ মিনি আইপিএল হল আইপিএল-এরই ছোট ফর্ম্যাট৷ যেখানে ম্যাচের সংখ্যা আরও কম থাকবে৷ গত জুনেই আইপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে এ বিষয়ে বৈঠক হয়েছিল বোর্ডের৷ মার্কিন মুলুকে ক্রিকেটকে জনপ্রিয় করে তোলার উদ্দেশ্যেই টুর্নামেন্টের আয়োজন করার চিন্তাভাবনা করা হয়েছিল৷ তবে বিসিসিআই প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর বলছেন, আমেরিকায় ম্যাচ আয়োজনে কিছু সমস্যা রয়েছে৷ যার মধ্যে প্রধান সমস্যা হল খেলার সময়৷ ভারতীয় দর্শকরা সাধারণত বিকেল ৪টে বা সন্ধে ৭টা থেকে আইপিএল-এর ম্যাচগুলি দেখতে অভ্যস্ত৷ ভারতীয় দর্শকরা যাতে মিনি আইপিএল-ও একই সময়ে উপভোগ করতে পারেন, সেভাবেই ম্যাচ ফেলার কথা ভাবছিল বোর্ড৷ হাজার হোক৷ আইপিএল উৎসব থেকে তো আর ভারতীয় দর্শকদের বঞ্চিত করা যায় না৷
অনুরাগ ঠাকুর বলছেন, সেক্ষেত্রে আমেরিকার এমন একটা জায়গায় ম্যাচের আয়োজন করতে হবে, যেখানে দিনেই টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দলগুলি৷ আর সন্ধেতে টিভি-র পর্দায় চোখ রেখে তা লাইভ দেখতে পাবেন ভারতীয় দর্শকরা৷ তাহলে কোথায় ম্যাচ হবে? সেটাই হল সবচেয়ে বড় প্রশ্ন৷ পুরো বিষয়টি নিয়ে তাই নতুন করে আলোচনা করা হবে বলে বোর্ড সূত্রে খবর৷ তাই আপাতত মিনি আইপিএল হচ্ছে না৷
সর্বশেষ খবর
-
‘নাটক বন্ধ হোক’, কমিশনে ‘ভোটচুরি’ বিতর্কে টিএন সেশন তুলে কংগ্রেসকে পালটা বিজেপির
-
আগামী ৬ মাসে সুপার এল নিনো কাড়বে সাড়ে ৪ লক্ষ প্রাণ! রিপোর্ট ঘিরে আতঙ্ক
-
সলমনের রোষানলে খতম কেরিয়ার! ‘অভিশপ্ত’ ঐশ্বর্য অধ্যায় ভুলে প্রথমবার ভাইজানের পাশে বিবেক ওবেরয়
-
আয়ুষ্মানের কিনে দেওয়া রাইফেলে সাফল্য, এশীয় মঞ্চে সোনাজয়ী মেঘনার নেপথ্য কারিগর অভিনেতাই?
-
বিরাটই প্রেরণা রুপোর ছেলের, কুস্তির আখড়া থেকে শুটিংয়ে গিয়ে জোড়া রুপো হিমাংশুর