East Bengal

ফের সংকটমোচন মুখ্যমন্ত্রী, যুবভারতীতেই আইএসএল খেলবে ইস্টবেঙ্গল!

আইএসএল খেলার মাঠ নির্বাচন নিয়ে ইস্টবেঙ্গল ক্লাব ও ইনভেস্টর দ্বন্দ্বে এবার সম্ভবত ইতি পড়তে চলেছে!

Advertisement
দুলাল দে
দুলাল দে

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ২০:২৩

options
link
ফের সংকটমোচন মুখ্যমন্ত্রী, যুবভারতীতেই আইএসএল খেলবে ইস্টবেঙ্গল!
মুখ্যমন্ত্রীর উদ্যোগে যুবভারতীতে খেলবে ইস্টবেঙ্গল। ফাইল ছবি।

আইএসএল খেলার মাঠ নির্বাচন নিয়ে ইস্টবেঙ্গল ক্লাব ও ইনভেস্টর দ্বন্দ্বে এবার সম্ভবত ইতি পড়তে চলেছে! ফের লাল-হলুদের সংকটমোচন হিসাবে উঠে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব ঠিক থাকলে ইস্টবেঙ্গল আইএসএলের সব হোম ম্যাচ খেলবে যুবভারতীতেই। তাও নিখরচায়। এমনটাই জানালেন ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার।

Advertisement

এমনিতেই এবারের লিগ শুরু হচ্ছে অনেক পর। সংক্ষিপ্ততম আইএসএলের জন্য রীতিমতো তেড়েফুঁড়ে অনুশীলন করছেন সল ক্রেসপো, সৌভিক চক্রবর্তীরা। কড়া নজর হেড স্যর অস্কার ব্রুজোর। এদিন নতুন বিদেশির কথাও ঘোষণা করা হয়েছে। কিন্তু যুবভারতীতে ম্যাচ আয়োজনের যে বিরাট খরচ সেটা করতে চাইছিলেন না ইনভেস্টররা। তাঁরা তুলনায় ছোট স্টেডিয়াম কিশোর ভারতীতে আইএসএএলের ম্যাচ খেলানোর সিদ্ধান্ত নিয়েছিলেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কিন্তু তাতে আবার আপত্তি ছিল ক্লাব কর্তাদের। দেবব্রত সরকার সাফ জানিয়ে দেন, “আমরা সমর্থকদের ক্লাব। আইএসএলের ম্যাচের জন্য সমর্থকরা দীর্ঘদিন অপেক্ষা করেছিল। কিশোর ভারতীতে খেললে সবাইকে টিকিট দেওয়া সম্ভব হবে না। যদি সমর্থকরা মাঠে যেতে না পারে, তাহলে আমাদের কর্মসমিতির কেউ মাঠে যাব না।” এমনকী এ নিয়ে ইমামির সঙ্গে যে তাঁদের বিবাদ চলছে, সেটাও একপ্রকার ইঙ্গিত দিয়েছিলেন দেবব্রত। তাতেও অবশ্য সিদ্ধান্তে অনড় ছিলেন ইনভেস্টর কর্তারা। এমনকী ডার্বি ছাড়া ইস্টবেঙ্গলের ম্যাচগুলি কিশোর ভারতীতে রেখে আইএসএলের সূচিও ঘোষিত হয়ে যায়।

Advertisement

কিন্তু হাল ছাড়তে নারাজ ক্লাব কর্তারা এরপর মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন। মঙ্গলবার ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তা দেবব্রত সরকার জানালেন, “মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে ফুটবলপ্রেমীরা সুখবর পাচ্ছেন। ইস্টবেঙ্গলকে নিখরচায় যুবভারতীতে খেলার অনুমতি দিয়েছে রাজ্য সরকার।” ইনভেস্টর কর্তাদের দেবব্রত সরকার অনুরোধ করেছেন, এবার যাতে ম্যাচ যুবভারতীতে আয়োজন করা হয়, সেটার বন্দোবস্ত করতে হবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন