সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পর্যটক বা বিদেশী মহিলা অতিথিদের হিজাব পরতে হবে৷ এমনকী তাঁরা খেলোয়াড় হলেও ছাড় নেই৷ এমনই ফতোয়া দিয়েছিল ইরান সরকার৷ আর তার প্রতিবাদে নবম এশিয়ান এয়ারগান শুটিং চ্যাম্পিয়নশিপ থেকে নিজের নাম প্রত্যাহার করলেন ভারতীয় শুটার হিনা সিধু৷
টুর্নামেন্টের অফিসিয়াল ওয়েবসাইটেই এই নিয়মের কথা জানানো হয়েছিল৷ বলা হয়েছিল, ইরানের সংস্কৃতি মেনেই প্রকাশ্য স্থানে মহিলাদের হিজাব পরতে হবে৷ ভারতের জাতীয় রাইফেল অ্যাসোসিয়েশনও ইরানের রীতিনীতিকে সম্মান দিয়ে তা মানতে রাজি হয়েছিল৷ জানা যাচ্ছে, দেশের অন্যান্য শুটাররাও এ নিয়ে কোনও আপত্তি তোলেননি৷ কিন্তু ব্যতিক্রম ওলিম্পিয়ান হিনা সিধু৷ তিনি জানিয়েছেন, “বিদেশী অতিথিদের হিজাব পরতে বাধ্য করা মোটেও খেলোয়াড়সুলভ ব্যাপার নয়৷ এ জিনিসটা আমার মোটেও ভাল লাগেনি৷ তাই নাম তুলে নিয়েছি৷” নিজের সিদ্ধান্তর আরও ব্যাখ্যা করে তিনি জানান, “ওঁরা ওঁদের ধর্ম পালন করছে করুক, আমি আমার বিশ্বাসে স্থির থাকি৷ যদি অন্য কেউ তাঁর ধর্মবিশ্বাস আমার উপর চাপিয়ে দিতে চায়, তবে আমি তা মানতে নারাজ৷ সে কারণেই এই প্রতিযোগিতা আমি নাম তুলে নিয়েছি৷” তবে অন্য কেউ তাঁর এ সিদ্ধান্তে প্রভাবিত হোক এমনটাও চান না তিনি৷ কোনও বিপ্লবও যে তিনি করছেন তেমনটাও ভাবছেন না সিধু৷ তিনি জানাচ্ছেন, এটা একান্তই তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত৷ দেশের রাইফেল অ্যাসোসিয়েশনকে তাঁর সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে বাকিদের জন্য সাফল্য কামনা করেছেন এই ভারতীয় শুটার৷
Im not a revolutionary. But I feel dat making it mandatory for even a sportsperson to wear hijab is not in the spirit of a Sport. (2)
Advertisement— Heena sidhu (@HeenaSidhu10) October 29, 2016
সর্বশেষ খবর
-
শহর ছাড়িয়ে বহরমপুরের চিকিৎসা কেন্দ্রে অরিজিৎ, অসুস্থ গায়ক? উদ্বিগ্ন ভক্তরা
-
জমি ‘দখল’ তৃণমূল নেতার, ১২ বছরেও সুবিচার না পেয়ে মন্ত্রী শংকর ঘোষের দ্বারস্থ জওয়ান
-
‘ভোজিনহার হাতেই মেসিদের ইতি’, নকআউট নিয়ে বিস্ফোরক ভবিষ্যদ্বাণী ঘানার সেই ওঝার
-
‘বগা বাইরে মার, পেনাল্টিতে আমরা গোল দিই না’, বাঙালির ফুটবল-আবেগ
-
সম্পর্ক থেকে বেরতেই লাগাতার হুমকি! নাবালিকা মৃত্যুতে গ্রেপ্তার প্রেমিক, লাভ জিহাদের আশঙ্কা বিধায়কের