Rohit Sharma

মুম্বই ছেড়ে কেকেআরে রোহিত! জল্পনার মুখে এবার মুখ খুললেন ‘হিটম্যান’

বাইশ গজে দাপটের পর এবার বিনো দুনিয়াতেও পা রাখছেন রোহিত।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ২০:৪৯

options
link
মুম্বই ছেড়ে কেকেআরে রোহিত! জল্পনার মুখে এবার মুখ খুললেন ‘হিটম্যান’
ফাইল ছবি।

হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সের সম্পর্ক কার্যত শেষ। তাঁর জায়গায় এবার কি মুম্বইয়ের অধিনায়ক হবেন নাকি রোহিত শর্মা? এমন একটা জল্পনা কিন্তু রয়েছে। কিন্তু রোহিত কি দল ছাড়বেন! তিনি কি কেকেআর বা চেন্নাই সুপার কিংসে চলে যাবেন? এমনই জল্পনা উসকে দিলেন ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং কোচ তথা কেকেআরের হেড কোচ অভিষেক নায়ার। জবাবে মুখ খুললেন ‘হিটম্যান’ও।

Advertisement

এই মুহূর্তের জন্ম হয়েছে রোহিতের রিয়ালিটি শোয়ের মঞ্চে। শনিবার থেকে শুরু হতে চলা সেই শোয়ের টিজারেই ধরা পড়ল রোহিত-অভিষেক কথোপকথনের ঝলক। সঞ্চালক রোহিতের পরনে ছিল হলুদ পোশাক। যা দেখে অভিষেক মজা করে বলেন, এই রং যেহেতু চেন্নাইয়ের, তাহলে কি ফ্র্যাঞ্চাইজি বদলাচ্ছেন রোহিত? জবাবে ‘শর্মাজি কা বেটা’ স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলেন, ”তোমার কি চোখে সমস্যা আছে নাকি? এটা সরষের মতো হলুদ।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এরপর অভিষেক তুলে আনেন কেকেআর প্রসঙ্গ। বলেন, সোনালি ও হলুদ রঙের সঙ্গে যোগ রয়েছে কেকেআরের। তাহলে কি এবার কলকাতার ফ্র্যাঞ্চাইজিতেই যোগ দেবেন দেশের সর্বকালের অন্যতম সেরা সাদা বলের ক্রিকেটার? এর উত্তর রোহিত দেবেন কি, তার আগেই দর্শকরা চিৎকার করে স্লোগান দিতে শুরু করেন মুম্বইয়ের নামে। রোহিত এরপর মৃদু হেসে একমুহূর্তে জানিয়ে দেন, ”চিরকাল।” অর্থাৎ মুম্বই ছেড়ে তিনি যে কোথাও যাওয়ার কথা ভাবতে পারেন না, সেটাই যেন মনে করিয়ে দিলেন।

Advertisement

রোহিতের নেতৃত্বে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে পাঁচ-পাঁচবার আইপিএল জিতেছেন। এবার টিভি স্ক্রিনেও ক্যাপ্টেনের ভূমিকায়। আসন্ন শো-র প্রথম টিজারের ক্যাপশনে রোহিত লেখেন, ‘স্টেজ তৈরি, ক্যামেরা তৈরি। আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।’ আপাতত সেই শোয়ের অপেক্ষাতেই দর্শকরা। বাইশ গজের পাশাপাশি পর্দাতেও তিনি কেমন ছক্কা হাঁকান তা দেখতেই তৈরি সকলে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.