আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আফগানিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাপুর জাদরান (Shapoor Zadran)। আফগান ক্রিকেটের উন্নতির অন্যতম মুখ ছিলেন এই বাঁহাতি বোলার। বছর দশেক আগে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে আততায়ীর গুলির হাত থেকে কোনও মতে বেঁচেছিলেন। এবার মাত্র ৩৮ বছর বয়সেই অসুস্থতার কারণে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন শাপুর।
আরও পড়ুন:
২০০৯ সালে অভিষেক হয় শাপুর জাদরানের। রিফিউজি হয়ে দীর্ঘদিন পাকিস্তানে কাটিয়েছেন। সেই সময় মহম্মদ নবি, দওলাত জাদরানদের সঙ্গে ক্রিকেট খেলা শুরু। ২০০৯ সালে আফগানিস্তান যখন প্রথম ওয়ানডে খেলে, সেই দলে ছিলেন শাপুর। নেদারল্যান্ডসের বিরুদ্ধে সেই ম্যাচ হারলেও ৪ উইকেট তুলেছিলেন তিনি। গত বছর জানুয়ারিতেই অবসর নেন।
বছর ঘুরতে না ঘুরতেই জীবনমৃত্যর সঙ্গে লড়াই করছেন শাপুর। সম্প্রতি তাঁর ভাই ঘামাই জাদরান জানিয়েছেন, আশঙ্কাজনক অবস্থায় শাপুরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও কী হয়েছে তিনি জানাননি। হাসপাতালের পক্ষ থেকেও কোনও মেডিক্যাল রিপোর্ট দেওয়া হয়নি। তবে জানা গিয়েছে, তাঁর রক্তের শ্বেতকণিকার পরিমাণ বিপজ্জনক ভাবে কমে গিয়েছে। সেই কারণেই স্বাস্থ্যের অবনতি হয়েছে। শাপুরের সুস্বাস্থ্য কামনায় প্রার্থনা করছেন দেশবিদেশের ক্রিকেটপ্রেমীরা। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফও উদ্বেগ প্রকাশ করেছেন।
আফগানিস্তানের হয়ে ৪৪টি ওয়ানডেতে ৪৩টি উইকেট এবং ৩৬টি টি-টোয়েন্টিতে ৩৭টি উইকেট পেয়েছিলেন। সে দেশের ক্রিকেট সফরের অত্যন্ত গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠেছিলেন তিনি। ২০১৭ সালে কাবুলে জঙ্গি হানার কবলে পড়েছিলেন। অজ্ঞাত আততায়ী তাঁকে উদ্দেশ্য করে গুলি চালিয়েছিল। সে যাত্রায় অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছিলেন। এবার ফের মৃত্যুর সঙ্গে লড়াই করছেন শাপুর।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
২০ বছরের সশস্ত্র সংগ্রামে ইতি! স্বামী মদনের ডাকে বাংলায় আত্মসমর্পণের পথে মাওবাদী জবাও
-
‘পালালেও লুকোতে পারবে না’, কাশ্মীরে সেনা অভিযানে খতম জইশ জঙ্গি, উদ্ধার অত্যাধুনিক M4 রাইফেল
-
প্রদীপকে সরিয়ে মিতা! জেলা সভাপতি বদল হতেই অশান্তির ‘কালো মেঘ’ প্রদেশ কংগ্রেসে
-
দেহরক্ষী শেরাপুত্রের ‘গডফাদার’ সলমন! কোন ছবিতে অভিষেক আবিরের?
-
গণতন্ত্রে বিশেষ রাজনৈতিক মতবাদের গুরুত্ব ক্ষতিকারক