Hardik Pandya

কামব্যাকের পথে ফের ধাক্কা! নয়া চোটে আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিরাট কোহলির পর হার্দিক পাণ্ডিয়া। আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন আরেক মহাতারকা। এর আগে পিঠের চোটের জন্য আইপিএলে অনেক ম্যাচ খেলতে পারেননি। সেটা কাটিয়ে উঠতেই এবার নয়া সমস্যা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১০, ২০২৬, ১২:৫৩

options
link
কামব্যাকের পথে ফের ধাক্কা! নয়া চোটে আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক
হার্দিক পাণ্ডিয়া। ফাইল ছবি

বিরাট কোহলির পর হার্দিক পাণ্ডিয়া। আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন আরেক মহাতারকা। জানা গিয়েছে, পায়ের মাংসপেশিতে চোট পেয়েছেন তিনি। এর আগে পিঠের চোটের জন্য আইপিএলে অনেক ম্যাচ খেলতে পারেননি। সেটা কাটিয়ে উঠতেই এবার নয়া সমস্যা।

Advertisement

১৩ জুন থেকে শুরু হচ্ছে আফগানিস্তানের বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। হার্দিককে দলে রাখা হলেও তা ছিল শর্তসাপেক্ষ। অর্থাৎ তাঁকে ফিটনেস পরীক্ষা দিতে হবে। পিঠের চোটের জন্য আইপিএলে অনেকগুলো ম্যাচ খেলতে পারেননি। বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সে তাঁর রিহ্যাব চলছিল। টানা পাঁচদিন ম্যাচ পরিস্থিতিতে ১০ ওভার করে বোলিংও করেছেন হার্দিক। তাঁর সন্তুষ্ট স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচরা। অনুমান ছিল, আফগানিস্তান সিরিজে ফিট হার্দিককে দেখা যাবে।

Advertisement

এই সিরিজ থেকেই ২০২৭-এ ভারতের ওয়ানডে বিশ্বকাপ প্রস্তুতি শুরু হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। সেখানে হার্দিকের না থাকাটা দু’পক্ষের জন্যই ধাক্কা। বিসিসিআইয়ের এক সূত্র জানিয়েছেন, “হার্দিকের ফিট হতে তিন সপ্তাহ লাগবে। যতক্ষণ না রিহ্যাব শেষ হচ্ছে, ততক্ষণ ওর খেলার কোনও প্রশ্নই ওঠে না। ফলে ওয়ানডে সিরিজে ও খেলবে না।” হার্দিক ভারতের হয়ে শেষ ওয়ানডে খেলেছেন ২০২৫-র মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। তবে এখনও হার্দিকের বিকল্প ঘোষণা করেনি বিসিসিআই।

Advertisement

এমনিতেই এই সিরিজে নেই বিরাট কোহলি। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন ওডিআই সিরিজে অংশ নিতে পারবেন না। সেই জায়গায় ডাক পেয়েছেন যশস্বী জয়সওয়াল। রোহিত শর্মাকে নিয়ে দুশ্চিন্তার মেঘ এখনও কাটেনি। তিনিও বেঙ্গালুরুতে রয়েছেন বলেই সূত্রের খবর। তিনিও ফিট হলে তবেই ওয়ানডে সিরিজে খেলার সুযোগ পাবেন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.