বাংলার স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন বিধাননগরের বিধায়ক চিকিৎসক তথা স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা:শারদ্বত মুখোপাধ্যায় (Sharadwat Mukherjee)। এখনও সরকারিভাবে মন্ত্রিসভার দায়িত্ব বণ্টন হয়নি। তবে আজকেই সেই কাজ সম্পূর্ণ হতে পারে। তার আগে নিউটাউনে রাম মন্দিরে পুজোয় যোগ দিয়ে স্বাস্থ্যমন্ত্রীর নাম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এবার কোনও স্বাস্থ্য বিশেষজ্ঞকে স্বাস্থ্যমন্ত্রী হিসাবে পেতে চলেছেন রাজ্যবাসী।
এই বিষয়ে আরও খবর
২৩ বছরেরও বেশি সময় চিকিৎসা ক্ষেত্রের সঙ্গে যুক্ত স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ হিসাবে চিকিৎসকমহলে পরিচিত তিনি। ছাব্বিশের নির্বাচনী যুদ্ধে বিধাননগর আসন থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন। হারান তৃণমূলের হেভিওয়েট প্রার্থী তথা প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে। তখনই কার্যত ঠিক হয়ে যায় তিনি মন্ত্রীত্ব পাচ্ছেন। তারপর পূর্ণমন্ত্রী হিসাবে শপথ নেন। তবে কোন দপ্তর পাবেন তা নিয়ে আলোচনা চলছিল। স্বাস্থ্য বিশেষজ্ঞ হিসাবে তাঁকে অগ্রাধিকার দিল বিজেপি। পেলেন স্বাস্থ্যমন্ত্রীর দপ্তর। বিশেষ সাক্ষাৎকারে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “স্বাস্থ্যদপ্তরে ঘুঘুর বাসা ভাঙা হবে। কোনও বেনিয়ম বরদাস্ত করা হবে না। নিয়োগ ও অন্যান্য যা দুর্নীতির অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।”
বুধবার নিউটাউনে রাম মন্দিরে পুজোয় যোগ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ দিন কেন্দ্রে মোদি সরকারের ১২ পূর্ণ হচ্ছে। ভারতের ইতিহাসে একটানা সবচেয়ে বেশি সময় ধরে নির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই উপলক্ষেই নিউটাউনের রাম মন্দিরে যজ্ঞ অনুষ্ঠানে আসেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি জানিয়ে দেন স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন ডা: শারদ্বত মুখোপাধ্যায়।স্বাস্থ্যক্ষেত্রে তাঁর জ্ঞান দপ্তর চালাতে সাহায্য করবে বলেই মত ওয়াকিবহল মহলের। রাজ্যবাসীর আশা হাল ফিরবে স্বাস্থ্যের।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
‘না চাইলেও অভিষেককে সেনাপতির সম্মান দিয়েছি’, শুভেন্দুর প্রশংসা করে বিজেপি যোগের ইচ্ছাপ্রকাশ সৌমেনের
-
ওমানের কাছে বাণিজ্যতরীতে হামলায় এখনও নিখোঁজ তিন ভারতীয়, জানাল কেন্দ্র
-
আলিপুরে সরকারি অফিসে ভয়ংকর অগ্নিকাণ্ডের নেপথ্যে ষড়যন্ত্র! দায়ের এফআইআর
-
এক যাত্রায় পৃথক ফল! তথ্যগোপনে কংগ্রেসের রাজ্যসভার প্রার্থীপদ খারিজ, বহাল রইলেন এনডিএ প্রার্থী
-
দিঘা জগন্নাথ মন্দির থেকে সরল ‘ধাম’, ‘আগেই বলেছিলাম, শোনা হয়নি’, শুভেন্দুর পাশে রাজেশ দৈতাপতি



