Virat Kohli and Anushka Sharma

রেস্তরাঁর পথে বিরাট-অনুষ্কা, তীব্র যানজটে বন্ধ রাস্তা! কড়া পদক্ষেপের হুঁশিয়ারি পুলিশের

কলেজে পড়ার সময় এই রেস্তরাঁয় আসতেন অনুষ্কা। সেই স্মৃতি ঝালিয়ে নেওয়ার জন্য ফের একই রেস্তরাঁয় হাজির বিরুষ্কা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৮, ২০২৬, ১৮:৩৮

options
link
রেস্তরাঁর পথে বিরাট-অনুষ্কা, তীব্র যানজটে বন্ধ রাস্তা! কড়া পদক্ষেপের হুঁশিয়ারি পুলিশের
ফাইল ছবি।

রেস্তরাঁয় হাজির বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা (Virat Kohli and Anushka Sharma)। প্রথমেই বিশ্বাসই করতে পারেননি বেঙ্গালুরুর বিখ্যাত রেস্তরাঁ সেন্ট্রাল টিফিন রুমের মালিক গণেশ পূজারী। তাই সেরকম নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করেননি। এর ফল টের পেলেন খানিক পর। গোটা রাস্তা বন্ধ। রাস্তায় কাতারে-কাতারে লোক। বিরুষ্কা ঠিকভাবে বেরতে পারলেও পুলিশের ‘হুমকি’ শুনতে হল গণেশকে।

Advertisement

ভারতের জনপ্রিয়তম জুটির মধ্যে অন্যতম বিরাট ও অনুষ্কা। বহুবছর ধরে ‘সেলিব্রিটি কাপলে’র নতুন সংজ্ঞা করেছেন তাঁরা। সেই বিরুষ্কা রাস্তায় বেরলে যানজট তো হবেই। সেরকমই হল বেঙ্গালুরুতে। তবে তার জন্য দায়ী ওই রেস্তরাঁর মালিক। কীরকম? রেস্তরাঁয় আসার তিনদিন আগেই গণেশকে জানিয়ে দেওয়া হয়েছিল যে বিরুষ্কা আসছেন। কিন্তু সেটা ‘ভুয়ো’ ভেবে উড়িয়ে দেন। তারপর একাধিকবার গণেশকে এই বিষয়ে জানানো হলেও বিশ্বাস করেননি।

Advertisement

অবশেষে তাঁদের আগমনের কিছুক্ষণ আগে ফের জানানো হতে টনক নড়ে। একটি সংবাদমাধ্যমে গণেশ জানান, “আমাকে জানানো হয়, বিরাট-অনুষ্কা উপস্থিত হয়েছেন। দু’টো গাড়ি নিয়ে এসেছেন তাঁরা। আমি তখনও সেটা বিশ্বাস করতে পারিনি। তবে আমরা চেষ্টা করেছি, যাতে ওঁদের কোনও অসুবিধা না হয়।” গোটা একতলা বিরুষ্কার জন্য বরাদ্দ করা হয়। অনুষ্কা জানান, তিনি কলেজে পড়ার সময় এই রেস্তরাঁয় আসতেন। সেই স্মৃতি ঝালিয়ে নেওয়ার জন্য ফের একই রেস্তরাঁয় হাজির বিরুষ্কা। রেস্তরাঁর কর্মীদের সঙ্গে ছবি তোলেন বিরুষ্কা। রেস্তরাঁর জন্য শুভেচ্ছাবার্তাও লিখে দিয়েছেন তাঁরা।

Advertisement

গণেশ জানান, “ওই সময় আমি দেখি পুরো রাস্তা বন্ধ। কোনও গাড়ি যেতে পারছে না। বাইরে লোকেরা অপেক্ষা করছিল, কখন ওঁরা বেরোন। যখন ওঁরা দরজা খুলে বেরোলেন, তখন ভিড়ের জন্য গাড়িতে উঠতে পর্যন্ত সমস্যায় পড়েছিল।” তারপর পুলিশ ফোন করে বলে, ভবিষ্যতে কোনও সেলিব্রিটি এলে তাদের যেন আগে জানানো হয়। নাহলে তাঁর নামেই অভিযোগ দায়ের করা হবে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by CENTRAL TIFFIN ROOM (C.T.R) (@centraltiffinroom)

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.