আইপিএলে ক্রিকেটারদের প্রেমিকাদের হোটেলে ঢোকা নিয়ে বিরক্ত বিসিসিআই। ‘মধুচক্রে’র ফাঁদ থেকে বাঁচাতে নয়া বিধিনিষেধ এনেছে বোর্ড। এর মধ্যে সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিওয় দেখা যায়, এক মহিলার সঙ্গে জয়পুরের হোটেলে হাজির ইংরেজ পেসার জোফ্রা আর্চার (Jofra Archer)। মহিলার পরিচয় জানা যায়নি। তবে ওই মুহূর্তের ভিডিও ভাইরাল।
এই বিষয়ে আরও খবর
আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেন আর্চার। নিয়মিত উইকেট পাচ্ছেন। এর মধ্যে সোশাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিওয় দেখা যায়, সাদা শার্ট ও শর্টস পরে হোটেলের রিসেপশনে কথা বলছেন আর্চার। সঙ্গে সাদা শার্ট পরা এক মহিলা। (এই ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’)। তারপরই জল্পনা ছড়াতে থাকে, কে এই রহস্যময়ী মহিলা? তা জানা যায়নি। তবে নেটিজেনরা গুঞ্জন ছড়তে ছাড়ছেন না।
সিসিটিভি ক্যামেরার ভিডিও দেখে অনেকের অনুমান, গভীর রাতে ওই হোটেলে গিয়েছিলেন রাজস্থানের পেসার। তবে ভিন্ন মতও আছে। অনেকের মতে, ওটা রেস্তরাঁ। ওখানে সম্ভবত তিনি খেতে গিয়েছিলেন। আর যদি তিনি হোটেলেও যান, সেটা তাঁর ব্যক্তিগত বিষয়। আর সিসিটিভি ফুটেজে যে সময় দেখা যাচ্ছে, তা রাত ৭টায়। গভীর রাতের নয়। যদি আইপিএলের সমস্ত নিয়মাবলি পালন করে কোনও মহিলার সঙ্গে তিনি হোটেলে যান, সেটা আর্চারের ব্যক্তিগত জীবন। এই নিয়ে তাঁকে কটূক্তি করা উচিত নয়।
Jofra Archer with a girl at a hotel in Jaipur around midnight while booking a room. 👀
Archer enjoyed his time in Jaipur. pic.twitter.com/c4b0wtOyMF
— Asif Ekbal (@a_ekbal6136) May 7, 2026
তবে ওই মহিলার পরিচয় জানা যায়নি। আইপিএলের মাঠ ও টিম হোটেলে সঙ্গী বা প্রেমিকাদের নিয়ে ঘোরাফেরা নিয়ে সম্প্রতি নির্দেশিকা জারি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যা ড্রেসিংরুমের পরিবেশ, দলের শৃঙ্খলা ও ম্যাচ প্রস্তুতিতে প্রভাব ফেলছে বলে মনে করছে বোর্ড। পাশাপাশি সাম্প্রতিক বছরগুলিতে কিছু ক্রিকেটারের ব্যক্তিগত সম্পর্ক ঘিরে বিরোধ এবং পুলিশের কাছে অভিযোগ দায়েরের ঘটনাও বিসিসিআইয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে বলে মনে করছে বোর্ড। আর্চার সেই নির্দেশিকা মেনেছেন কি না জানা যায়নি।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
ইমরানকে অপমান পাক ক্রিকেটারদেরই! লজ্জাজনক কাণ্ড বাবরদের, নেপথ্যে রাজনীতির উসকানি?
-
ফিফার আধিকারিকদের কোটি কোটি টাকা ঘুষ! বিশ্বকাপের পর বিস্ফোরক স্বীকারোক্তি দুই আর্জেন্টাইনের
-
প্রিয়রঞ্জনের নামে ইলেক্ট্রিক বিলই ১৪ বছর পর খুলল কংগ্রেস কার্যালয়ের দরজা! রাখিতেই উদ্বোধন
-
দুধ গরম বিতর্ক অতীত! ফুটপাথবাসীর হাতে রাখি বাঁধলেন অগ্নিমিত্রা, খুদেদের লাড্ডু-চকোলেট উপহার
-
আরএসএসের কর্মসূচিতে যোগ দেওয়া ‘অপরাধ’, দুই শিক্ষককে সাসপেন্ড করল কর্নাটকের কংগ্রেস সরকার



