সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকেশ রাহুল (KL Rahul) পৌঁছলেন শ্রীলঙ্কায় (Sri Lanka)। নেমে পড়লেন নেটেও। নেটে লোকেশ রাহুল অনুশীলন করছেন সেই ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশন হিসেবে তিনি লেখেন, ‘হ্যাপিয়েস্ট ইন ব্লু’। সেই ছবিতে দেখা যাচ্ছে, কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে কথা বলছেন লোকেশ রাহুল। ব্যাটিং অনুশীলন করতেও দেখা গিয়েছে তাঁকে।
আইপিএল চলাকালীন চোট পেয়েছিলেন লোকেশ রাহুল। অস্ত্রোপচারের পরে সেরে ওঠেন তিনি। এশিয়া কাপের দলে জায়গা পান লোকেশ রাহুল। কিন্তু দল যখন শ্রীলঙ্কায় উড়ে যাচ্ছে, তখন আবার চোটের কবলে পড়েন তিনি। প্রথম দুটো ম্যাচ থেকে বাদ পড়েন লোকেশ রাহুল। সুপার ফোরের ম্যাচগুলো হবে কলম্বোয়। ভারতের পরবর্তী ম্যাচ রবিবার। প্রতিপক্ষ সেই পাকিস্তান।
[আরও পড়ুন: ফের একবার বৃষ্টিতে ধুয়ে যেতে পারে ‘মাদার অফ অল ব্যাটল’! আশঙ্কার বার্তা দিল আবহাওয়া দপ্তর]
বৃহস্পতিবার সকাল থেকেই কলম্বোয় বৃষ্টি হচ্ছে। ক্রিকেট দুনিয়া তৈরি হচ্ছে আরও একটা ‘মাদার অফ অল ব্যাটল’-এর জন্য। কিন্তু এশিয়া কাপে (Asia Cup 2023) সুপার ফোরের ভারত-পাক ম্যাচেও রয়েছে বৃষ্টির (Rain) আশঙ্কা। আগামী ১০ সেপ্টেম্বর অর্থাৎ রবিবার বাইশ গজের যুদ্ধে ফের একবার মুখোমুখি হবে রোহিত শর্মা (Rohit Sharma) ও বাবর আজমের (Babar Azam) দল। শ্রীলঙ্কার (Sri Lanka) আবহাওয়া অফিসের (Weather Forecast) দাবি, পাল্লেকেলের মতো এবার কলম্বোতেও ভিলেন হতে পারে বৃষ্টি। শেষ পর্যন্ত কী হবে, তা বলবে সময়।
Happiest in blue pic.twitter.com/hqERO5664E
— K L Rahul (@klrahul) September 7, 2023
[আরও পড়ুন: ‘ঈশান কিষানের আগে কেএল রাহুলকে প্রাধান্য দেওয়া চরম ভুল’, প্রশ্ন তুলে দিলেন ক্ষুব্ধ গম্ভীর]
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!