সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে এশিয়া কাপ (Asia Cup 2023) অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া (Team India)। এর আগে অনুশীলনের সময় নেটে ঝড় তুলে দিলেন বিরাট কোহলি (Virat Kohli) ও রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। ভারতীয় দলের দুই মহাতারকার ব্যাটিং ভাইরাল হতে একেবারেই সময় লাগেনি।
এশিয়ার সেরা হওয়ার লড়াইয়ে নামার আগে এই মুহূর্তে বেঙ্গালুরুর আলুরে ভারতীয় দলের শিবির চলছে। সেখানেই বিরাট ও জাদেজাকে ব্যাট করতে দেখা যায়। দু’জনেই নেটে দাপটের সঙ্গে ব্যাট করছিলেন। আগামী ২৯ আগস্ট পর্যন্ত এই শিবির চলবে। ৩০ আগস্ট শ্রীলঙ্কা উড়ে যাবে রোহিত শর্মার দল।’
[আরও পড়ুন: বাবা-মায়ের গায়ে টিম ইন্ডিয়ার জার্সি! মন ভাল করে দেওয়া ছবি পোস্ট করলেন রিঙ্কু]
Virat Kohli and Ravindra Jadeja batting together in the practice session. pic.twitter.com/MfAta34EEQ
— Mufaddal Vohra (@mufaddal_vohra) August 27, 2023
২ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের অভিযান শুরু করবে ভারত। এরপর ৪ সেপ্টেম্বর অপেক্ষাকৃত দুর্বল নেপালের বিরুদ্ধে নামবে ‘মেন ইন ব্লু’ ব্রিগেড। ঘরের মাঠে বিশ্বকাপের আগে এশিয়া কাপে ভারতীয় দল কেমন পারফরম্যান্স করে সেটা দেখার অপেক্ষায় রয়েছে ক্রিকেট দুনিয়া।
[আরও পড়ুন: পাকিস্তানের আতিথেয়তা কেমন? স্মৃতির ঝাঁপি উপুর করলেন রজার বিনি]
সর্বশেষ খবর
-
শ্রীলঙ্কার পেসারকে গুঁতো মেরে শাস্তির মুখে! যশস্বীর পাশে দাঁড়িয়ে মুখ খুললেন ব্যাটিং কোচ
-
পাহাড় থেকে পড়ে মৃত্যু বাবা-মা-ছেলের! খাওয়া-ঘুম ছেড়ে বাড়ির দরজায় বসে অবলা পোষ্য
-
চোটের ধাক্কায় মাঠত্যাগ, শ্রীলঙ্কার বিরুদ্ধে আর ব্যাট করতে পারবেন পন্থ? উত্তর দিলেন ভারতের কোচ
-
তৃতীয়বার মা হচ্ছেন করিনা! নীরবতা ভেঙে কী বললেন অভিনেত্রী?
-
‘সীমান্তে জঙ্গিঘাঁটি, মদত দিচ্ছে তৃণমূল’, পুজোয় বিজেপি নেতাদের উপর হামলার আশঙ্কা অর্জুনের