সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হ্যান্ডশেক বিতর্কে উত্তাল ক্রিকেট দুনিয়া। গ্রুপ পর্বের ম্যাচে করমর্দন বিতর্কের পর সুপার ফোরের ম্যাচেও উত্তাপ ছড়াতে পারে। সেখানে যে সূর্যরা পাক ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাবেন না, তা একপ্রকার স্পষ্ট। কিন্তু কেন করমর্দন করবে না? হাত মেলানোয় ভুল কী আছে? কিছুটা ‘উলটো সুরে’ কথা বলছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন।
তাঁর সাফ কথা, “আমার মতে, করমর্দন করার মধ্যে কোনও ভুল নেই। যখন তুমি ম্যাচ খেলবে, তখন সব কিছু মেনেই খেলা উচিত। হাত মেলানোয় তার মধ্যে অন্যতম। আমি এর মধ্যে কোনও সমস্যা দেখি না। আমার মনে হয় না (হাত মেলানোয়) কোনও সমস্যা আছে।”
আজহারের সংযোজন, “যখন তুমি প্রতিবাদের জন্য খেলো, তাহলে তো না খেললেও চলত। প্রতিবাদ করে খেলার কোনও মানে হয় না। একবার খেলতে রাজি হয়ে গেলে, সেটা আইসিসি ইভেন্ট হোক বা এশিয়া কাপ, তারপর তোমাকে সবটা দিয়ে খেলতে হবে। নাহলে খেলার কোনও প্রয়োজন নেই।”
উল্লেখ্য, এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান ম্যাচে করমর্দন বিতর্কের সূত্রপাত। প্রথমে টসের সময় সূর্যকুমার পাক অধিনায়ক সলমন আলি আঘার সঙ্গে হাত মেলাননি। এমনকী ম্যাচের পরও কোনও পাক ক্রিকেটারের সঙ্গে করমর্দন করেনি ভারতের ক্রিকেটাররা। তাতে বেজায় খাপ্পা পাকিস্তান একের পর এক নাটক করে। কখনও ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে নিশানা করে, কখনও বা ম্যাচ বয়কটের হুমকি দেয়। এমনকী সংযুক্ত আরব আমিরশাহী ম্যাচে তো প্রায় একঘণ্টা পরে মাঠে নামে। কিন্তু এত কিছুর পরও রবিবার ভারত-পাক দ্বৈরথের আগে আইসিসি অ্যান্ডি পাইক্রফটকেই ম্যাচ রেফারি নির্বাচিত করেছে।
সর্বশেষ খবর
-
দুঃস্বপ্নের দুবাই! জন্মদিন উদযাপন করতে গিয়ে গুরুতর অসুস্থ, হাসপাতালে জ্যাসমিন
-
সরকারি নির্দেশ অমান্য করে টিউশনে ‘চাপ’ শিক্ষকের, কলকাতার স্কুলে অভিভাবক বিক্ষোভে ধুন্ধুমার
-
‘নকআউট পর্যায়ে শুরু হবে আসল লড়াই’, প্রত্যাবর্তনের বার্তা দিলেন রোনাল্ডো
-
রামমন্দিরে ‘চুরি’ করেই বাড়ি, ফার্মহাউজ, গাড়ি! ফুলেফেঁপে উঠেছিল শ্যালক-জামাইবাবু জুটি
-
স্ট্রিটফুড হিসেবে দেদার বিকোচ্ছে ফড়িং-রেশমকীট ভাজা, অক্টোপাস-ঝিনুকেও রসনা চিনে