Babar Azam

৭৮৩ দিন পর সেঞ্চুরি বাবরের, কোহলি-গেইলকে ছাপিয়ে নয়া নজির পাক তারকার

প্রাক্তন পাকিস্তান অধিনায়ক দু'বছর পর প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি করলেন। পাকিস্তান সুপার লিগে করাচিতে কোয়েটা গ্লাডিয়েটর্সের বিরুদ্ধে পেশোয়ার জালমি অধিনায়ক ৭৮৩ দিনের সেঞ্চুরির খরা কাটালেন। সেই সঙ্গে টপকে গেলেন বিরাট কোহলি ও ক্রিস গেইলকে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২০, ২০২৬, ১৬:১২

options
link
৭৮৩ দিন পর সেঞ্চুরি বাবরের, কোহলি-গেইলকে ছাপিয়ে নয়া নজির পাক তারকার
বিরাট কোহলি ও বাবর আজম।

৭৮৩ দিনের অপেক্ষা। অবশেষে সেঞ্চুরির দেখা পেলেন বাবর আজম (Babar Azam)। প্রাক্তন পাকিস্তান অধিনায়ক দু’বছর পর প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি করলেন। পাকিস্তান সুপার লিগে করাচিতে কোয়েটা গ্লাডিয়েটর্সের বিরুদ্ধে পেশোয়ার জালমি অধিনায়ক ৭৮৩ দিনের সেঞ্চুরির খরা কাটালেন। সেই সঙ্গে টপকে গেলেন বিরাট কোহলি ও ক্রিস গেইলকে।

Advertisement

বাবরের টি-টোয়েন্টি খেলার ধরন নিয়ে গত কয়েক বছরে বেশ সমালোচনা হয়েছে। বিশেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬ ম্যাচে মাত্র ৯১ রান করার পর সেই সমালোচনা আরও তীব্র হয়। বিগ ব্যাশেও রান পাননি। তবে পিএসএলে দারুণ ছন্দে আছেন। তাঁর দল পেশোয়ার জালমি অপরাজিত হয়ে এখন লিগ শীর্ষে। রবিবার কোয়েটা গ্ল্যাডিয়েটার্সকে ১১৮ রানের হারানোর ম্যাচে ৫২ বলে ঠিক ১০০ রান করে অপরাজিত থাকেন বাবর। পুরো ইনিংসে মাত্র একটি ডট বল খেলেন। দাপুটে ইনিংসে ছিল ছয়টি চার এবং চারটি ছক্কা। স্ট্রাইক রেট ছিল ১৯০।

Advertisement

যার সুবাদে ছাপিয়ে গেল কোহলি-গেইলকেও। মাত্র ৩৩৮ ইনিংসে ১২ হাজার টি-টোয়েন্টি রান পূর্ণ করে বিশ্বের দ্রুততম ব্যাটার হিসেবে রেকর্ড গড়েন বাবর। সেখানে গেল ১২ হাজার রান করেন ৩৪৪ ইনিংসে। অন্যদিকে কোহলি সময় নিয়েছেন ৩৬০ ইনিংস। বাবরের এই সেঞ্চুরি তাঁর টি-টোয়েন্টি কেরিয়ারের ১২তম সেঞ্চুরি। এই তালিকায় তিনি দ্বিতীয়, যেখানে শীর্ষে আছেন ক্রিস গেইল। ক্যারিবিয়ান কিংবদন্তির সেঞ্চুরি সংখ্যা ২২।

Advertisement

এবারের পাক লিগে ইতিমধ্যে ৭ ইনিংসে ৪০০-এর বেশি রান করে ফেলেছেন বাবর। সেঞ্চুরির পর গর্জন করে বুঝিয়ে দেন, এই ইনিংসটা তাঁর জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.