Shakib-al-hasan

সোশ্যাল মিডিয়ায় শাকিবের মেয়েকে অশ্লীল ভাষায় আক্রমণ, থানায় দায়ের অভিযোগ

বাংলাদেশি অলরাউন্ডারের মেয়ের একটি ছবিতে অশালীন কমেন্ট করা হয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২২, ২০২০, ২১:৩১

options
link
সোশ্যাল মিডিয়ায় শাকিবের মেয়েকে অশ্লীল ভাষায় আক্রমণ, থানায় দায়ের অভিযোগ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় কাউকে ট্রোল করা কিংবা অকারণ কোনও ব্যক্তিকে অশালীন শব্দ ব্যবহার করে আক্রমণ করা এখন নেটিজেনদের অভ্যাসে পরিণত হয়েছে। কটাক্ষের শিকার হন সেলিব্রিটিরাও। অনেকে এভাবেই ভারচুয়াল দুনিয়ায় নজরে পড়ার চেষ্টা করে। তবে এবার শাকিব-আল-হাসানের (Shakib Al Hasan) মেয়েকে যেভাবে নিশানা করা হল, তা মেনে নিতে পারছে না নেটিজেনদের একটা বড় অংশ। ঘটনায় ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

Advertisement

কোন পোস্ট নিয়ে উত্তাল হয়েছে বাংলাদেশ? আসলে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশি অলরাউন্ডার শাকিবের বড় মেয়ের একটি ছবি পোস্ট করা হয়েছিল। যেখানে একটা পাট ক্ষেতের মাঝে দাঁড়িয়ে থাকতে দেখা যায় আলাইনা হাসানকে। সেই ছবিতে অশ্লীল কিছু কমেন্ট করে নেটিজেনরা। আর তাতেই তৈরি হয় বিতর্ক। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম শাখার তরফে শনিবার রামনা থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করা হয়। অতিরিক্ত ডেপুটি কমিশনার নাজমুল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযোগ কারও নাম উল্লেখ করা নেই। তবে সাত-আটজনকে অশালীন মন্তব্যের জন্য চিহ্নিত করা হয়েছে। এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।

Advertisement

alaina

Advertisement

[আরও পড়ুন: ফের মাঠে নামবেন দ্রাবিড়-শেহওয়াগ-ধোনিরা? অভিনব এক ম্যাচের প্রস্তাব ইরফান পাঠানের]

পুলিশের তরফে ফেসবুকের ভেরিফায়েড অ্যাকাউন্টে একটি পোস্ট করে জানানো হয়েছে, “শাকিব আমাদের দেশের গর্ব। আর তাঁর মেয়ের ছবিতেই অশালীন মন্তব্য করা হয়েছে। সেটা শাস্তিমূলক অপরাধ। যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে। আর সকলকে সোশ্যাল মিডিয়ায় আরও দায়িত্ববান হওয়ার অনুরোধ করা হচ্ছে।” 

এদিকে, যে ছবিটি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে, তা ইতিমধ্যেই সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলেছেন শাকিব ও স্ত্রী শিশির। একটা নিরীহ ছবিতে এধরনের কমেন্ট আসতে পারে, ভাবতেই পারেননি তাঁরা। তবে শাকিবের অনুরাগীরা তাঁর পাশে দাঁড়িয়ে ঘটনার তীব্র নিন্দা করেছেন। অভিযুক্তদের শাস্তির দাবিও তুলেছেন।

[আরও পড়ুন: দলের ডিরেক্টর পা ছড়িয়ে বসবেন, বিমানের বিজনেস ক্লাসের সিট ছেড়ে দিলেন ‘মহানুভব’ ধোনি]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.