Mohammed Shami

শামির সঙ্গে ‘বেইমানি’ নির্বাচকদের, ক্ষুব্ধ বাংলার কোচ, প্রশ্ন রুতুরাজের বাদ পড়া নিয়েও

বলো তাঁর কী অপরাধ?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৩, ২০২৬, ১৯:২৪

options
link
শামির সঙ্গে ‘বেইমানি’ নির্বাচকদের, ক্ষুব্ধ বাংলার কোচ, প্রশ্ন রুতুরাজের বাদ পড়া নিয়েও

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও এক সিরিজের ভারতীয় দল ঘোষণা। আবারও গুচ্ছ গুচ্ছ প্রশ্ন। শনিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বিসিসিআই। তাতে বাদ পড়েছেন রুতুরাজ গায়কোয়াড়। বাদ পড়েছেন মহম্মদ শামি, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী ও আরও অনেকে। কিন্ত সহজ প্রশ্ন হল, রুতুরাজ গায়কোয়াড়ের দোষটা কী? মহম্মদ শামিকেই বা জাতীয় দলে ফিরতে আর কী কী করতে হবে?

Advertisement

চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে জাতীয় দলে আর সুযোগ পাননি শামি। ঘরোয়া ক্রিকেট পারফরম্যান্সও বেশ ভালো। বিজয় হাজারেতে এখনও পর্যন্ত তিন ম্যাচে পাঁচ উইকেট পেয়েছেন। সবচেয়ে বড় কথা পাটা উইকেটে শামি দুর্দান্ত বোলিং করছেন। শামির ফিটনেস নিয়ে অনেকে প্রশ্ন তুলেছিলেন। বিজয় হাজারে ট্রফিতে পরপর ম্যাচ খেলছেন। শামি একটা ব্যাপার বুঝিয়ে দিয়েছেন, তাঁর ফিটনেস সংক্রান্ত কোনও সমস্যা নেই। শোনা যাচ্ছে, দল নির্বাচনী বৈঠকের আগে ভারতীয় ক্রিকেটমহলে শামির প্রত্যাবর্তনের একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। বাংলা শিবিরও সেই মতো প্রস্তুত হচ্ছিল। কিন্তু শেষমেশ দেখা গেল আবারও তাঁকে বঞ্চিত করা হল? প্রসিদ্ধ কৃষ্ণ জাতীয় দলের জার্সিতে কী এমন করেছেন যে দিনের পর দিন তাঁকে খেলিয়ে যেতে হবে?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কিন্তু কেন? শামির অপরাধটা ঠিক কী? চ্যাম্পিয়ন্স ট্রফিতে খারাপ খেলেননি। ঘরোয়া ক্রিকেটে ফর্ম ফিটনেস দুটোরই প্রমাণ দিয়েছেন। তারপরও তাঁকে বাদ দেওয়া হচ্ছে কেন? বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লাও রীতিমতো হতাশ। তিনি বলছেন, “বেইমানি করা হল শামির সঙ্গে। সাম্প্রতিক কালে কোনও আন্তর্জাতিক ক্রিকেটার এতটা মনোযোগ দিয়ে ঘরোয়া ক্রিকেট খেলেনি, তারপরও নির্বাচকরা যেটা ওর সঙ্গে করল সেটা শয়তানি। লজ্জাজনক।”

Advertisement

এতো গেল শামির কথা। রুতুরাজের ক্ষেত্রে তো প্রশ্নটা আরও জোরাল। ভারত শেষ যে ম্যাচ । দু’বছর পর জাতীয় দলে ডাক পেয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রায়পুরের ওয়ানডে’তে ৮৩ বলে ১০৫ রান করেছিলেন তিনি। সেই রুতুরাজই বাদ। সেঞ্চুরিও কি জাতীয় দলের নির্বাচকদের মন ভরাতে পারেনি? উঠছে প্রশ্ন। অবশ্য ব্রাত্যজনের তালিকাটা আরও লম্বা। ঠিক কী কারণে অক্ষর প্যাটেল বাদ পড়ে গেলেন ওয়ানডে দল থেকে? শিবম দুবে তাঁকেই বা কেন বাদ দেওয়া হল? বরুণ চক্রবর্তীর কথা কী ভুলে গেল বোর্ড? এরাই তো ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছিলেন? একটা যুক্তি অবশ্য খাটতে পারে, যে টি-২০ বিশ্বকাপের জন্য এদের বিশ্রাম দেওয়া হচ্ছে। তাহলে অর্শদীপ, কূলদীপ, হর্ষিত রানারা বিশ্রাম পেলেন না কেন?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.