ঘরোয়া ক্রিকেটের বাড়ছে বেতন। নতুন গ্রেডিং ব্যবস্থাও আনছে বিসিসিআই। যাতে লাভবান হতে চলেছেন আম্পায়ার ও ম্যাচ রেফারিরা। আসন্ন মরশুম থেকেই তাঁদের ম্যাচ ফি বাড়াতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। একই সঙ্গে তাঁদের বেতন কাঠামোতেও পরিবর্তন আনা হবে। একই সঙ্গে চালু হতে চলেছে নয়া গ্রেডিং ব্যবস্থা।
আরও পড়ুন:
১১ অক্টোবর রনজি ট্রফি দিয়ে শুরু হবে নতুন ঘরোয়া মরশুমের মূল পর্ব। তার আগে দলীপ ট্রফির পরেই এই নতুন কাঠামো কার্যকর করার প্রস্তুতি চলছে। বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়া বলেন, “২০২৬-২৭ মরশুম থেকে ঘরোয়া আম্পায়ার ও ম্যাচ রেফারিদের পারিশ্রমিকের কাঠামো নতুন করে সাজানোর সিদ্ধান্ত হয়েছে। ঘরোয়া আম্পায়ারদের প্যানেলও পুনর্গঠন করা হবে।”
বিসিসিআই সূত্রের খবর, আম্পায়ারদের চারটি ভাগে ভাগ করা হবে। এ, বি, সি এবং ডি গ্রেড। এর মধ্যে এ এবং বি গ্রেডে থাকবেন সিনিয়র ঘরোয়া প্রতিযোগিতায় দায়িত্ব পাওয়া আম্পায়াররা। সি এবং ডি গ্রেডের আম্পায়াররা মূলত জুনিয়র পর্যায়ের ম্যাচ পরিচালনা করবেন। বর্তমানে বিসিসিআইয়ের প্রথম সারির ২০ জন ঘরোয়া আম্পায়ার ম্যাচ পরিচালনার জন্য প্রতিদিন পান ৪০ হাজার টাকা। বাকিদের দৈনিক ম্যাচ ফি ৩০ হাজার টাকা। টি-টোয়েন্টি ম্যাচের ক্ষেত্রে দৈনিক পারিশ্রমিক ২০ হাজার টাকা।
পাশাপাশি বাইরে ম্যাচ পরিচালনা করতে গেলে দৈনিক ভাতা ১,৫০০ টাকা। স্থানীয় আম্পায়ারদের ক্ষেত্রে সেই ভাতা ৫০০ থেকে ১,০০০ টাকার মধ্যে। নতুন গ্রেডিং ব্যবস্থায় পারিশ্রমিকের কাঠামো কীভাবে বদলাবে, তা এখনও বিস্তারিত ভাবে জানানো হয়নি। এদিকে, শুক্রবার মুম্বইয়ে বিসিসিআইয়ের হেড কোয়ার্টারে বসতে চলেছে বোর্ডের বার্ষিক সাধারণ সভা। সেখানেও ঘরোয়া ক্রিকেটের এই নতুন কাঠামো নিয়ে আলোচনা হতে পারে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
জিমন্যাস্টিক্সে ফাইনালে প্রণতি নায়েক, অব্যবস্থার শিকার, একার লড়াইয়েও চমক বঙ্গকন্যার
-
সাংসদ যেন কৃষক! নিজের বাড়িতে করম পুজোয় মাতলেন জ্যোতির্ময় সিং মাহাতো
-
‘বন্ধুত্বে’র প্রতিদান! মুকুন্দপুরে মমতাপন্থীদের ‘আক্রান্ত’ হওয়ার প্রতিবাদ কংগ্রেসের, সুগম জোটের পথ?
-
চৈতন্য ও সুলক্ষণা, ২ হস্তিশাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী, কেন এই নাম? জানালেন নিজেই
-
এবিভিপি-টিএমসিপি সংঘর্ষের জের! ১ মাস বন্ধ বারাসত বিশ্ববিদ্যালয়ের হস্টেল! বেরিয়ে গেলেন ছাত্ররা