ভারতীয় ক্রিকেটে বেনজির সংঘাতের পরিস্থিতি। কেন্দ্রবিন্দুতে রোহিত-শর্মা (Rohit Sharma) , অজিত আগরকর এবং বোর্ড কর্তারা। একজন সাদাবলের ক্রিকেটে সর্বকালের অন্যতম সেরা ব্যাটার, প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়ক এবং দলের নির্ভরযোগ্য ব্যাটার। অপরজন প্রাক্তন অলরাউন্ডার এবং বর্তমান নির্বাচক প্রধান। যারা সম্মুখসমরে। তৃতীয় পক্ষ হলেন ভারতীয় ক্রিকেটের কর্তাব্যক্তিরা। যারা এখন মোটামুটিভাবে রোহিতের পাশে। আর তাতেই গোঁসা নির্বাচকদের।
আরও পড়ুন:
বস্তুত, গত মাসে লর্ডস ওয়ানডের আগে নির্বাচকদের তরফ থেকে নাকি রোহিতকে বলে দেওয়া হয়, ইংল্যান্ড সিরিজের পর তাঁকে আর খেলানো হবে না। তারপর হিটম্যান নিজেই বিসিসিআইয়ের দ্বারস্থ হন। বোর্ড কর্তাদের কাছে নালিশ করে দেন নির্বাচকপ্রধান আগরকরের নামে। এই দ্বন্দ্বে বিসিসিআই রোহিতের পাশে দাঁড়িয়ে যায়। প্রকাশ্যে বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া বলে দেন, এভাবে কোনও ক্রিকেটারের উপর অবসরের সিদ্ধান্ত বিসিসিআই চাপিয়ে দেয় না। লর্ডস ওয়ানডের পরও যে রোহিতকে দলে রাখা হবে সেটা একপ্রকার স্পষ্ট করে দেন ভারতীয় বোর্ডের সচিব।
সূত্রের খবর, এভাবে প্রকাশ্যে একজন ক্রিকেটারকে সমর্থন করায় দেবজিৎ সাইকিয়ার উপর ক্ষুব্ধ অজিত আগরকর-সহ অন্য নির্বাচকরা। তাঁদের বক্তব্য, এভাবে প্রকাশ্যে নির্বাচকদের বার্তার বিরোধিতা করে বোর্ড সচিব আসলে ভারতীয় ক্রিকেটেরই ক্ষতি করছেন। এই ঘটনায় বোর্ডের অন্দরের ছবিটা ভালো দেখাচ্ছে না। বোর্ডের অন্দরের এই তিক্ততা প্রকাশ্যে এলে সেটা আসলে ভারতীয় ক্রিকেটের ক্ষতি। বোর্ডের একটি সূত্র বলছে, নির্বাচকরা কোনওভাবেই ইংল্যান্ড সিরিজের পর রোহিতকে দলে রাখতে চাইছিলেন না। তাঁদের উপর একপ্রকার চাপ তৈরি করা হচ্ছে।
শনিবারও বোর্ড কর্তাদের সঙ্গে নির্বাচকদের বৈঠক ছিল সেখানেও নাকি আগরকরকে সাফ বলে দেওয়া হয়েছে, আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে রোহিতকে দলে রাখতেই হবে। তাঁর উপর অবসরের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যাবে না। সেটা করতে চাইলে মেয়াদ শেষের পর আর নির্বাচক পদে আগরকরকে রাখা হবে না। বোর্ড কর্তারা মোটামুটিভাবে আগরকরের বদলিও ঠিক করে ফেলেছেন। প্রাক্তন পেসার জাহির খানকে ভাবা হচ্ছে বদলি হিসাবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
অনলাইনে ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা! কড়া পদক্ষেপ ‘অগ্নিশর্মা’ শ্বেতা তিওয়ারির
-
হাই কোর্টে ধাক্কা টুলুর! খারিজ রক্ষাকবচের আর্জি, ‘মেঘের আড়ালে সব দেখছেন’, বললেন বিচারপতি
-
তৃণমূল আমলে ঘরছাড়া! গলসির বিজেপি কর্মীর সঙ্গে দেখা করে বিধায়কের দাবি, ভয় আউট, ভরসা ইন
-
২১ আগস্ট বরলক্ষ্মী পুজো, অর্থকষ্ট দূর করতে জানুন ব্রত পালনের সঠিক নিয়ম
-
খেলার ইচ্ছাই হারিয়েছিলেন, বাবার মৃত্যুর পর প্রথম গোল করে আবেগে ভাসলেন মেসি