সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিলামে বেন স্টোকসের (Ben Stokes) দাম উঠেছিল ১৬.২৫ কোটি টাকা। ইংল্যান্ডের তারকা ক্রিকেটার সিএসকে-র (CSK) জার্সি পরলেও আইপিএলে খেলেন মাত্র ২টি ম্যাচ। ওই দু’টি ম্যাচে তাঁর সংগ্রহ মাত্র ১৫ রান। এক ওভার বল করেছিলেন তিনি। একটি উইকেটও দখল করতে পারেননি।
চোট আঘাতের জন্য মাঠে নামতে পারেননি স্টোকস। আইপিএল ফাইনালে নিজের ভূমিকা প্রসঙ্গে বেন স্টোকস তুলনা করেছেন জন টেরির সঙ্গে। রসিকতা করে স্টোকস বলেন, ”আইপিএল জয়ে আমি জন টেরির ভূমিকা পালন করেছি।”
[আরও পড়ুন: প্রতিযোগী থেকে সঞ্চালক, স্যান্ডি সাহা এখন MTV Roadies-এর ‘কাণ্ড কুমার’]
উল্লেখ্য, ২০১২ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল চেলসি। সাসপেনশনের জন্য ফাইনালে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে নামতে পারেননি জন টেরি। ট্রফি নেওয়ার সময়ে চেলসির কিট পরে দেখা গিয়েছিল তাঁকে। সেই প্রসঙ্গ উত্থাপ্পন করেছেন স্টোকস।
২০২৩ সালের মেগা টুর্নামেন্টে সবক’টি ম্যাচ খেলতে চেয়েছিলেন স্টোকস। কিন্তু দু’টির বেশি ম্যাচে নামতে না পারা প্রসঙ্গে স্টোকস বলেছেন, ”পিছনে ফিরে তাকালে হয়তো অনেকেই বলবেন দুটো ম্যাচ খেলা অত্যন্ত হাতাশাজনক পারফরম্যান্স। কিন্তু আমি অন্যভাবে দেখছি। আমার মনে হয় এটা আমার কাছে আশীর্বাদই।”
[আরও পড়ুন: খুন, রক্ত-রাজনীতি! বিতর্ক উড়িয়ে প্রকাশ্যে পরম-স্বস্তিকার হাড়হিম করা ‘শিবপুর’ টিজার]
সর্বশেষ খবর
-
চিনির মূল্যবৃদ্ধি রুখতে দ্রুত ‘অ্যাকশন’, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরদিনই বাজারে হানা ইবির
-
ডার্বির পরই কাদাপাড়ায় মার খাচ্ছেন ভক্তরা! ক্রীড়ামন্ত্রীকে চিঠি ইস্টবেঙ্গলের
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির