Bhuvneshwar Kumar

‘মেরা ভি তো মন হ্যায়…’, এখনও ভারতীয় দলে ফেরার স্বপ্ন দেখেন ‘ব্রাত্য’ ভুবনেশ্বর

প্রায় চার বছর ভারতীয় দলের বাইরে থাকলেও মাঠে তাঁর পারফরম্যান্সে ভাটা পড়েনি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৭, ২০২৬, ১৭:০৬

options
link
‘মেরা ভি তো মন হ্যায়…’, এখনও ভারতীয় দলে ফেরার স্বপ্ন দেখেন ‘ব্রাত্য’ ভুবনেশ্বর
ভুবনেশ্বর কুমার। ফাইল ছবি।

একটা সময় ভারতের পেস আক্রমণের অন্যতম প্রধান অস্ত্র ছিলেন। জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ খেলেছেন চার বছর আগে। তিনি ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)। ৩৬ বছরের এই পেসারের ভারতীয় দলে ফেরার সম্ভাবনা হয়তো আর নেই। কিন্তু হাল ছাড়েননি তিনি। এখনও তিনি জাতীয় দলের জার্সি গায়ে তোলার স্বপ্ন দেখেন। 

Advertisement

মাসখানেক আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এক পডকাস্টে ভুবি জানিয়েছিলেন, জাতীয় দলে প্রত্যাবর্তন নিয়ে এখন আর তিনি নিজেকে মানসিক চাপে রাখেন না। তবে তাঁর স্বপ্ন যে শেষ হয়ে যায়নি, এবার সে কথা শুনিয়েছেন। এখন কি টিম ইন্ডিয়ায় খেলতে চান? ভুবির মন্তব্য, “মেরা ভি তো মন হ্যায়। কেন খেলতে চাইব না? আমারও ভারতের হয়ে খেলতে ইচ্ছা করে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ভারতীয় দলের বাইরে থাকলেও মাঠে তাঁর পারফরম্যান্সে ভাটা পড়েনি। ২০২৫ সালের আইপিএলে ১৪ ম্যাচে ১৭ উইকেট নিয়েছিলেন। গত আইপিএলেও সমান উজ্জ্বল ছিলেন। ১৬ ম্যাচে ২৮ উইকেট নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারিও হন। টানা দু’বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শিরোপা জয়ে নতুন বল থেকে ডেথ ওভার, সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন অভিজ্ঞ এই পেসার। এবার উত্তরপ্রদেশ টি-টোয়েন্টি লিগে একটি ম্যাচে ১০ রানে ৪ উইকেট নিলেন।

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by 2 Sloggers (@2sloggers)

এমন পারফরম্যান্স যদি ভারতের জার্সিতে করেন, কেমন লাগবে? ভুবির জবাব, “হো জায়গা তো আচ্ছি হ্যায়। এমন পারফম্যান্স করতে পারলে তো ভালোই লাগবে। সুযোগ পেলে অবশ্যই চেষ্টা করব।” উল্লেখ্য, ভারতের জার্সিতে ১২১টি ওয়ানডেতে ১৪১ উইকেট নিয়েছেন ৩৬ বছরের পেসার। পাশাপাশি ৮৭ টি-টোয়েন্টিতে ৯০ এবং ২১ টেস্টে ৬৩ উইকেট পেয়েছেন। আইপিএলেও পেয়েছেন ২০০-র বেশি উইকেট।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.