Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Rinku Singh

নতুন ক্যাপ্টেন পেয়ে গেল কেকেআর? দলকে চ্যাম্পিয়ন করিয়ে দাবি জোরালো করলেন রিঙ্কু

তাঁর এই সাফল্য কেকেআর ম্যানেজমেন্টকেও নতুন করে ভাবতে বাধ্য করতে পারে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৭, ২০২৬, ১৫:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৭, ২০২৬, ১৫:৪৫

options
link
নতুন ক্যাপ্টেন পেয়ে গেল কেকেআর? দলকে চ্যাম্পিয়ন করিয়ে দাবি জোরালো করলেন রিঙ্কু zoom
রিঙ্কু সিং। ফাইল ছবি।
Advertisement

অজিঙ্ক রাহানে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ায় আইপিএলের আগামী মরশুমের আগে নতুন অধিনায়ক বেছে নিতে হবে কলকাতা নাইট রাইডার্সকে। সেই দৌড়ে অনেকটাই এগিয়ে গেলেন দলের বর্তমান সহ-অধিনায়ক রিঙ্কু সিং (Rinku Singh)। উত্তরপ্রদেশ টি-টোয়েন্টি লিগে মেরঠ ম্যাভেরিক্সকে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন করেছেন তিনি। রবিবার ফাইনালে ভুবনেশ্বর কুমারের লখনউ ফ্যালকন্সকে ৯৪ রানে হারিয়েছে রিঙ্কুর দল।

চলতি মরশুমে মেরঠকে ১০টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন রিঙ্কু। ফাইনাল-সহ ন’টি ম্যাচে জয় এসেছে তাঁর নেতৃত্বে। অর্থাৎ সাফল্যের হার ৯০ শতাংশ। আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে জায়গা না পেলেও ঘরোয়া ক্রিকেটে নেতৃত্ব দিয়ে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন রিঙ্কু। তাঁর এই সাফল্য কেকেআর ম্যানেজমেন্টকেও নতুন করে ভাবতে বাধ্য করতে পারে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রাহানের পর কোনও বড় নামের দিকে না গেলে রিঙ্কুর উপরেই ভরসা রাখতে পারে শাহরুখ খানের দল। আইপিএলের শুরু থেকেই কেকেআরের হয়ে খেলছেন ২৮ বছরের বাঁহাতি ব্যাটার। এখনও পর্যন্ত কলকাতার হয়ে ৭৩টি ম্যাচে তাঁর সংগ্রহ ১৩৯৪ রান। ২০২৩ সালে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শেষ পাঁচ বলে পাঁচটি ছক্কা মেরে কেকেআরকে জেতানোর পরেই জাতীয় দলে জায়গা করে নেন রিঙ্কু।

ভারতীয় দলের হয়ে এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলেও আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট হাতে এখনও ধারাবাহিক হতে পারেননি রিঙ্কু। কখনও বাদ পড়েছেন, কখনও দলে থেকেও প্রথম একাদশে সুযোগ পাননি। ঘরোয়া ক্রিকেটে অধিনায়ক হিসাবে এই সাফল্য তাই তাঁর আত্মবিশ্বাস বাড়াবে। একই সঙ্গে রাহানের উত্তরসূরি হিসাবে কেকেআরের নেতৃত্বের দৌড়েও রিঙ্কুর দাবি আরও জোরালো হল।

এ হেন সাফল্যের পর কেকেআরের অধিনায়ক হওয়ার দৌড়ে রিঙ্কু কিছুটা এগিয়ে গেলেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়নাও রিঙ্কুর পক্ষে কথা বলেছেন। রায়না বলেন, “এখন নতুন অধিনায়ক খুঁজছে কেকেআর। তবে আমার মনে হয়, ভবিষ্যতের অধিনায়ক ওরা ইতিমধ্যেই পেয়ে গিয়েছে। রিঙ্কুকে আরও সময় দেওয়া উচিত। বেশ কয়েকটি ম্যাচে অধিনায়কত্বের সুযোগ দিলে ও নিজেকে প্রমাণ করতে পারে। সাফল্যও আসতে পারে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.