পাকিস্তানের জাতীয় সংগীত গাওয়ার জন্য ৬ মাস ধরে উর্দু শিক্ষা! অবশেষে ইংল্যান্ড-পাকিস্তান ম্যাচে ইংরেজ গায়িকার কণ্ঠে পাক জাতীয় সঙ্গীত শুনে থ নেটিজেনরা। কেউ বা খুশি, অনেকে সমালোচনাও করছেন। আবার অনেকে ইংরেজ গায়িকা লরা রাইটের চেষ্টার প্রশংসা করছেন। এর আগে তিনি ভারতের জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’ও গেয়েছিলেন। এবার সেই নিয়ে মুখ খুললেন তিনি। পাকিস্তান ও ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে কী বললেন লরা?
আরও পড়ুন:
বুধবার থেকে পাকিস্তান-ইংল্যান্ড টেস্ট শুরু হয়েছে। লিডসে ম্যাচ শুরুর আগে পাক জাতীয় সঙ্গীত ‘কওমি তারানা’ গান লরা। বোঝাই যাচ্ছিল, উর্দু উচ্চারণ রপ্ত করার জন্য যথেষ্ট পরিশ্রম করেছেন তিনি। তবে নেটিজেনদের অনেকে লরার উচ্চারণে সন্তুষ্ট নন। আবার অনেকের মতে, লরা প্রচেষ্টা প্রশংসনীয়। তিনি জানিয়েছেন, ৬ মাস ধরে তিনি উর্দু ভাষা শিখেছিলেন। এর আগে ২০২৫-এ ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের একটি ম্যাচের আগে ভারতের জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’ও গেয়েছিলেন।
একটি সাক্ষাৎকারে লরা বলেন, “যে কোনও জাতীয় সঙ্গীত গাওয়াই গর্বের। ভারত ও পাকিস্তানের জাতীয় সঙ্গীত গাওয়া ছিল সবচেয়ে কঠিন। যখন আমাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, তখন হ্যাঁ বলার আগে আমাকে ভাবতে হয়েছিল। কারণ, আমি ভাবছিলাম ঠিকভাবে গান গাইতে পারব কি না। আমার কাছে অনুশীলনের পর্যাপ্ত সময় আছে কি না। পাকিস্তানের জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য আমি ৬ মাস করে উর্দু শিখেছি। এটা তো এরকম নয় যে মঞ্চে উঠে গান গেয়ে দিলাম।”
আর ‘জন গণ মন’ নিয়ে লরা বলছেন, “ভারতের জাতীয় সঙ্গীত গাওয়ার আগে আমি সবচেয়ে বেশি দুশ্চিন্তা ছিলাম। বহুবার আমাকে সেটা শুনতে হয়েছিল। যারা ওই ভাষায় কথা বলে, সেরকম কয়েকজনের থেকে আমাকে উচ্চারণ শিখতে হয়েছিল। গানের অর্থ বুঝতে হয়েছিল। ইটালিয়ান বা জার্মান শিখে হয়তো সেদেশের ক্লাসিকাল সঙ্গীত শেখা যায়। কিন্তু যখন জাতীয় সঙ্গীত গাইতে হয়, তখন সেই ভাষা জানতে হয়। আমাদের কেরিয়ারের এই পরিশ্রমের দিকটা কেউ জানে না।”
A stunning performance and a beautiful start to this Test series.@thelaurawright sings the national anthem of Pakistan a cappella. pic.twitter.com/zkTiRN60PU
— Test Match Special (@bbctms) August 19, 2026
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
গুরুত্ব বাড়ছে নতুন প্রজন্মের! এবার নন্দনে জেন জি চলচ্চিত্র উৎসবের আয়োজন, কী বললেন ‘ইন্ডাস্ট্রি’?
-
ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, ফের পাক প্রধানমন্ত্রীকে চিঠি গাভাসকর, কপিল-সহ ২১ প্রাক্তন অধিনায়কের
-
আনন্দপুরে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা, ছুরির কোপ! ফিল্মি কায়দায় চলন্ত ট্রেন থেকে রাঁধুনীকে ধরল পুলিশ
-
বরফ কারখানার অ্যামোনিয়া গ্যাস লিক! অসুস্থ শিশু-সহ কমপক্ষে ২৫, উত্তপ্ত হাড়োয়া
-
রাখিতে গেজেটপ্রেমী ভাই-বোনকে কী দেবেন ভাবছেন? রইল দারুণ গিফটের আইডিয়া