Nisith Pramanik

ক্রীড়ামন্ত্রী নিশীথের সঙ্গে কথা সৌরভের, জানালেন বিশেষ আমন্ত্রণও

ক্রীড়ামন্ত্রী হিসাবে সদ্য দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামাণিক। সোমবার নতুন ভূমিকায় কাজ শুরু করেছেন। বৃহস্পতিবার ক্রীড়ামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ইস্টবেঙ্গলের দেবব্রত সরকার। লাল-হলুদ উত্তরীয় পরিয়ে দেন ক্রীড়ামন্ত্রীকে। 

আলাপন সাহা
আলাপন সাহা

শেষ আপডেট: মে ১৪, ২০২৬, ১৮:২৩

options
link
ক্রীড়ামন্ত্রী নিশীথের সঙ্গে কথা সৌরভের, জানালেন বিশেষ আমন্ত্রণও

ক্রীড়ামন্ত্রী হিসাবে সদ্য দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামাণিক। তারপরেই তাঁর সঙ্গে কথা বললেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। জানা গিয়েছে, বৃহস্পতিবার ফোনে কথা হয়েছে ক্রীড়ামন্ত্রী এবং সিএবি সভাপতির। বঙ্গ ক্রিকেটের উন্নতি নিয়েই আলোচনা হয়েছে দু’জনের। শুধু তাই নয়, আগামী ১৬ মে ইডেনে কেকেআরের আইপিএল ম্যাচ দেখার জন্য ক্রীড়ামন্ত্রীকে আমন্ত্রণও জানিয়েছেন সৌরভ।

Advertisement

সোমবার সরকারিভাবে ক্রীড়ামন্ত্রীর নাম ঘোষণা করা হয়। দায়িত্ব নেওয়ার পরেই নিশীথ বলেন, বাংলার ক্রীড়াকে এগিয়ে নিয়ে যাওয়াই তাঁদের প্রধান লক্ষ্য। ক্রীড়াঙ্গনকে সম্পূর্ণ রাজনীতি মুক্ত করা হবে বলেও স্পষ্ট জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী। এই ঘোষণার দিনচারেক পরেই সিএবি সভাপতির সঙ্গে কথা বললেন তিনি। জানা গিয়েছে, ফোনে বেশ কিছুক্ষণ কথা হয়েছে দু’জনের। বাংলা ক্রিকেটের উন্নয়ন নিয়েই মূলত আলোচনা হয়েছে। ক্রীড়ামন্ত্রী সিএবির সঙ্গে বৈঠকে বসার ইচ্ছাপ্রকাশ করেছেন, বাংলা ক্রিকেটের উন্নতির স্বার্থে। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বৃহস্পতিবার সিএবির তরফ থেকে নতুন ক্রীড়ামন্ত্রীকে শুভেচ্ছা জানানো হয়। কোষাধ্যক্ষ সঞ্জয় দাস এদিন সাক্ষাৎ করেন নিশীথের সঙ্গে। ক্রীড়ামন্ত্রীর হাতে তুলে দেন পুষ্পস্তবকও। একইসঙ্গে জানা গিয়েছে, নতুন দায়িত্ব নেওয়া ক্রীড়ামন্ত্রীকে বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন সিএবি সভাপতি। আগামী ১৬ মে ইডেনে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলতে নামবে কেকেআর। নাইটদের পক্ষে ওই ম্যাচটা কার্যত মরণবাঁচন। সেই হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার জন্য় নিশীথকে আমন্ত্রণ জানিয়েছেন সৌরভ, এমনটাই সূত্রের খবর।

Advertisement

উল্লেখ্য, সোমবার দায়িত্ব নেওয়ার পর নিশীথ বলেছিলেন, “বাংলার ক্রীড়াঙ্গনগুলো যাতে রাজনীতিমুক্ত হয়, সেটা আমাদের দেখতে হবে। এখানকার স্পোর্টস কমিটিগুলোতে পরিবারতন্ত্রের একটা ছায়া রয়েছে। স্পোর্টস সেক্টরগুলোকে সেই ছায়া থেকে মুক্ত করতে হবে।” এছাড়াও ক্রীড়ামন্ত্রী বলেন, ““রাজ্যে প্রচুর প্রতিভা রয়েছে। আমাদের তাঁদের সঠিক প্ল্যাটফর্ম দিতে হবে। পরিকাঠামো দিতে হবে। তাঁদের সবরকম সুবিধা দিতে হবে। কেন্দ্র এবং রাজ্য হাতে হাত মিলিয়ে স্পোর্টস ডেভলপমেন্টের জন্য দ্রুততার সঙ্গে কাজ করব। আজকে দায়িত্ব পেয়েছি। কাগজ দেখব, সবার সঙ্গে কথা বলে রুটম্যাপ ঠিক করব।” বৃহস্পতিবার ক্রীড়ামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ইস্টবেঙ্গলের দেবব্রত সরকার। লাল-হলুদ উত্তরীয় পরিয়ে দেন ক্রীড়ামন্ত্রীকে। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.