ভারত: ৫৬৪/৮ (শুভমান ১২৬, রাহুল ১০০, সালিম ৬/১৪০)
আফগানিস্তান: ১৫২ (রহমত ৬০, মানব ৬/৩৩) এবং ১১২ (সিদ্দিকুল্লা ৪২, ওয়াশিংটন ৪/৩৬)
এক ইনিংস এবং ৩০০ রানে জয়ী ভারত
আরও পড়ুন:
দেশের জার্সিতে প্রথমবার টেস্ট। ঘরের মাঠে স্বপ্নের অভিষেক হল মানব সুথারের (Manav Suthar)। তাঁর ঘূর্ণিতে একেবারে দিশাহীন হয়ে পড়ল গোটা আফগান ব্যাটিং লাইন আপ। মাত্র চার সেশনের মধ্যেই দু’বার অলআউট হলেন হাশমাতুল্লা শাহিদিরা। ৩০০ রানের বিরাট ব্যবধানে টেস্ট জিতল ভারত (India)। যদিও এই ম্যাচ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন সাইকেলের অন্তর্ভুক্ত নয়, তবে আগামী দিনে শ্রীলঙ্কা সিরিজের আগে ভারতীয় দলকে আত্মবিশ্বাস যোগাবে এই বিরাট জয়।
রবিবার দ্বিতীয় সেশন শেষ হওয়ার আগেই ৫৬৪ রানে ইনিংস ডিক্লেয়ার করে দেয় ভারত। ম্যাচের দ্বিতীয় দিনের শেষেই পাঁ উইকেট হারায় আফগানরা। নেপথ্যে প্রথম টেস্ট খেলতে নামা তরুণ স্পিনার মানব সুথার। প্রথমবার বল করতে নেমে দ্বিতীয় দিন তিনি তুলে নেন জোড়া উইকেট। তৃতীয় দিন সকালেও ফের বিপক্ষের মাথা ঘুরিয়ে দেওয়া পারফরম্যান্স তাঁর। সোম সকালে তাঁর সংগ্রহ আরও চার উইকেট। সবমিলিয়ে জীবনের প্রথম টেস্টে এক ইনিংসে সুথারের পরিসংখ্যান ২২ ওভারে ৩৩ রান দিয়ে ৬ উইকেট। সুথারের দাপটে ৫৬৪ রানের সামনে ১৫২ রানে শেষ হয়ে যায় আফগানরা। ফলো অনের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক শুভমান গিল।
ফলো অনের সময় আফগানদের প্রতিরোধ যেন আরও ভেঙে পড়ল ভারতীয় ঘূর্ণির সামনে। দ্বিতীয় ইনিংসে সুথার ১০ ওভার বল করে পেলেন একটি উইকেট। আর আফগান ইনিংস ভাঙলেন কুলদীপ যাদব এবং ওয়াশিংটন সুন্দর। যথাক্রমে তিনটি এবং চারটি উইকেট তুললেন দুই স্পিনার। এই টেস্টে আফগান ব্যাটিং লাইন আপ নিয়ে সেরকম কিছুই বলার নেই। ওপেনার সিদ্দিকুল্লা অটল কিছুটা লড়েন ৪২ রান করে। রহমানুল্লা গুরবাজও ২৪ রান করেন। কিন্তু ফলো অন বাঁচানোর তাগিদটাই ছিল না আফগান ব্যাটারদের মধ্যে। বরং ভুল ডিআরএস, লড়াকু মনোভাবের অভাব-এমন নেতিবাচক বিষয়গুলিই চোখে পড়ছে আফগান ব্রিগেডকে দেখে।
আইপিএলের ঠিক পরেই আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে এই টেস্ট থেকে ভারতের প্রাপ্তির তালিকাটা বেশ বড়। ফর্মে ফিরেছেন ঋষভ পন্থ। সেঞ্চুরি এসেছে কেএল রাহুলের ব্যাট থেকে, রান পেয়েছেন ওয়াশিংটনও। স্পিনাররাও উইকেট পেয়েছেন। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বেহাল দশা থেকে কি বেরতে পারবে ভারত?
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ