Vaibhav Suryavanshi

এশিয়া কাপে খেলুক ১৪ বছরের ‘পরিণত’ বৈভব, ভারতকে ‘সাহসী’ হওয়ার ডাক বিশ্বজয়ী ক্রিকেটারের!

মাত্র ১৪ বছর বয়সেই জনপ্রিয়তার শিখরে পৌঁছেছে বৈভব সূর্যবংশী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৮, ২০২৫, ১৫:১৮

options
link
এশিয়া কাপে খেলুক ১৪ বছরের ‘পরিণত’ বৈভব, ভারতকে ‘সাহসী’ হওয়ার ডাক বিশ্বজয়ী ক্রিকেটারের!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ১৪ বছর বয়সেই জনপ্রিয়তার শিখরে পৌঁছেছে বৈভব সূর্যবংশী। আইপিএলে মাত্র ৩৫ বলে সেঞ্চুরির পর অনূর্ধ্ব-১৯ একদিনের সিরিজেও তার অসাধারণ পারফরম্যান্স নজর কেড়েছে। তবে সেটার ভরসায় জাতীয় দলে জায়গা পাওয়া সম্ভব নয়। অনেকেই মনে করেন, বৈভবকে এখনও অনেক অভিজ্ঞতা অর্জন করতে হবে। যদিও সেই সব মতের বিরোধী কৃষ্ণমাচারি শ্রীকান্ত। প্রাক্তন বিশ্বজয়ীর মতে, বৈভবকে এখনই সুযোগ দেওয়া হোক। আর সেটা হোক আসন্ন এশিয়া কাপেই।

Advertisement

শ্রীকান্ত বলছেন, “ভারতকে সাহসী ক্রিকেট খেলতে হবে। বৈভবকে অপেক্ষা করিও না। ও আগে পরিণত হোক, তারপর খেলাব, এগুলো বলার কোনও মানে নেই। ইতিমধ্যেই কিন্তু ও যথেষ্ট পরিণত। ক্রিকেট মাঠে শট নির্বাচনে সেটা ও প্রমাণ করে দিয়েছে। যদি আমি চেয়ারম্যান হতাম, তাহলে ১৬ বছর বয়স হওয়ার আগেই ওকে দলে নিতাম।”

Advertisement

এমনিতে এশিয়া কাপের দল নির্বাচন নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে বোর্ড। ইংল্যান্ড সফরে দুরন্ত ফর্ম থাকলেও এশিয়া কাপের দল থেকে বাদ পড়তে চলেছেন শুভমান গিল! দল নির্বাচনেরা আগে এই খবরই ঘোরাফেরা করছে ক্রিকেটমহলে। প্রথম একাদশের বাইরে থাকতে হবে যশস্বী জয়সওয়ালকে। কারণ অভিষেক শর্মা এবং সঞ্জুর জুটিই ওপেন করবেন। দ্বিতীয় কিপার হিসাবে নির্বাচকদের পছন্দ জিতেশ শর্মা। তবে সঞ্জু খেললে জিতেশের সুযোগ মিলবে না। এছাড়াও জশপ্রীত বুমরাহ জানিয়ে দিয়েছেন, গোটা এশিয়া কাপে খেলতে চান। দল বাছাইয়ের সময় যেন তাঁর কথা মাথায় রাখা হয়। মঙ্গলবার, ১৯ আগস্ট রয়েছে এশিয়া কাপের দল নির্বাচন।

Advertisement

সেখানে বৈভবের শিঁকে ছেঁড়ার সম্ভাবনা খুবই কম। বোর্ডও তাঁকে নিয়ে তাড়াহুড়ো করতে চায় না। তবে ইংল্যান্ডে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে দারুণ ছন্দে ছিলেন। পাঁচটি ওয়ানডেতে তার রান সংখ্যা যথাক্রমে ৪৮, ৪৫, ৮৬, ১৪৩ ও ৩৩। অর্থাৎ সব মিলিয়ে তার রান ৩৫৫। অন্যদিকে, যুব টেস্টের প্রথম ইনিংসে রান ১৪ ও দ্বিতীয় ইনিংসে ৫৬। ইংল্যান্ডের পর অস্ট্রেলিয়া সফরেও সুযোগ পেয়েছে এই কিশোর ক্রিকেটার। উল্লেখ্য, আইপিএলে রাজস্থানের হয়ে খেলে বৈভব। যারা তাকে ১.১০ কোটি টাকায় কিনেছে। গত মরশুমে সাত ম্যাচে ২৫২ রান করেছে এই ‘বিস্ময় প্রতিভা’।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.