যত কাণ্ড পাকিস্তান সুপার লিগে (PSL)! দিনে-দিনে যেন ‘সার্কাসে’ পরিণত হচ্ছে পিএসএল। এবার সেখানে একটি আউটকে কেন্দ্র করে দুই দলের দুই ক্রিকেটার ঝামেলায় জড়িয়ে পড়লেন। তাঁদের রাগ এতটাই চরমে ওঠে যে, সেই ঝামেলা মেটাতে আসরে নামতে হল দুই দলের ক্রিকেটারদের।
আরও পড়ুন:
ঘটনার দুই কুশীলব ফাহিম আশরাফ এবং মহম্মদ আমির। ফাহিম খেলেন ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে। রাওয়ালপিণ্ডি পিন্ডিজের হয়ে খেলেন আমির। ঘটনাটি ঘটে ১৭তম ওভারের তৃতীয় বলে। আমিরের স্লোয়ারে থার্ড ম্যানের দিকে র্যাম্প শট খেলার চেষ্টা করেন আশরাফ। বলটি শেষ পর্যন্ত তাঁর গ্লাভস ছুঁয়ে সরাসরি উইকেটকিপারের কাছে চলে যায়। ৩২ বছরের ব্যাটারকে আউট করার পর তাঁর সামনে গিয়ে উল্লাস করেন আমির। এমন আচরণ মেনে নিতে পারেননি আশরাফ।
পরক্ষণেই আমিরের দিকে তেড়ে যান অলরাউন্ডারটি। ব্যাট উঁচিয়ে উত্তেজিতভাবে কিছু বলতেও থাকেন। আমির প্রথমে পাত্তা না দিলেও পরে পালটা জবাব দেন। যা মাঠের উত্তেজনাকে বাড়িয়ে দেয়। অবশেষে রাওয়ালপিণ্ডিজের দু’জন খেলোয়াড় আশরাফকে শান্ত করেন। তাঁকে সাজঘরের দিকে এগিয়ে দেন। বাকিরা সেই সময় আমিরকে ধরে রেখেছিলেন। ঝামেলার সামাল দিতে আসরে নেমেছিলেন আম্পায়াররাও। ফলে ঝামেলা বেশি দূর গড়ায়নি।
🚨FIRST LAFDA OD PSL 2026🚨
Lafda between M Amir and Faheem Ashraf 🤣
That send off from M Amir seems to be very personal 🤷 pic.twitter.com/FxUV1pf0tK
— Kashif (@KashifNdmCric) April 23, 2026
উল্লেখ্য, আট ম্যাচে টানা হারের পর পিএসএলে প্রথম জয় পেয়েছে পিণ্ডিজ। প্রথমে ব্যাট ২০ ওভারে ইসলামাবাদ ইউনাইটেড অলআউট হয়ে যায় ১৩৭ রানে। মহম্মদ আমির নেন ২১ রানে ২ উইকেট। জবাবে ১৮.১ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় পিন্ডিজ। তবে খেলার ফলাফলের চেয়েও চর্চায় দুই ক্রিকেটারের ঝামেলার বিষয়টি। যার ভিডিও সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?