দিনের পর দিন তিনি জেলের অন্ধকারে বন্দি। শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছে ইমরান খানের (Imran Khan)। দীর্ঘদিন ধরেই বিশ্বের নানা প্রান্তের ক্রিকেটাররা কাপ্তানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। একাধিকবার পাক সরকারকে চিঠি লিখেছেন। পাকিস্তানি ক্রিকেটাররাও মুখ খুলেছেন ইমরানকে নিয়ে। তবে এবার সরাসরি পাক সরকারে উপর চাপ বাড়াতে চলেছে ক্রিকেটমহল। শুরু হয়েছে কূটনৈতিক পত্র বিনিময়।
আরও পড়ুন:
জানা গিয়েছে, ইমরানের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে দেশের বিদেশমন্ত্রীকে চিঠি লিখেছেন জাতীয় দলের সাতজন প্রাক্তন অধিনায়ক। তাঁদের চিঠিতে বলা হয়েছে, ‘পাকিস্তানের একমাত্র বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ইমরান। পরবর্তীকালে প্রধানমন্ত্রী হিসাবে দেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি। যেভাবে তিনি ক্রিকেট মাঠে নেতৃত্ব দিয়েছেন, দক্ষতা দেখিয়েছেন সেটা খেলার ইতিহাসে চিরন্তন ছাপ রেখে গিয়েছে। একইসঙ্গে ক্যানসার হাসপাতাল গড়ে পাকিস্তানি আমজনতার উন্নতি করেছেন তিনি। এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলি আমরা সকলে সম্মান করি।”
অস্ট্রেলিয়ার সাতজন প্রাক্তন অধিনায়ক এই চিঠিতে সই করেছেন। গ্রেগ ও ইয়ান চ্যাপেল, অ্যালান বর্ডার, বেলিন্ডা ক্লার্ক, কিম হিউজ, মার্ক টেলর এবং স্টিভ ওয়া-সকলে চিঠি দিয়েছেন অজি বিদেশমন্ত্রী পেনি ওংয়ের কাছে। তাঁদের আবেদন, ইমরানের স্বাস্থ্যের বিষয়টি নিয়ে অস্ট্রেলিয়া সরকার যেন কূটনৈতিকভাবে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করে। গ্রেগ বলছেন, “আমার ভয় করে ইমরান জেলেই মারা যাবেন। আমরা কোনও রাজনৈতিক দাবি করছি না। কিন্তু একজন মানুষের পরিচয় যাই হোক না কেন তাঁর চিকিৎসা নিশ্চিত করা উচিত”
প্রাক্তন অধিনায়করা চাইছেন যেন অজি সরকার পাকিস্তান সরকারের সঙ্গে কথা বলে ইমরানের চিকিৎসাটুকু নিশ্চিত করুক। উল্লেখ্য, পাক ক্রিকেটাররাও সাম্প্রতিক অতীতে ইমরানকে নিয়ে সরব হয়েছেন। জাভেদ মিয়াঁদাদ বলেছিলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী আর বর্তমান সরকারের মধ্যে যাবতীয় মতপার্থক্য মিটিয়ে ফেলা অসম্ভব ব্যাপার নয়। মইন খান এবং রামিজ রাজাও পরে একই কথা বলেন। বর্তমান আন্তর্জাতিক অধিনায়কদের মধ্যে সর্বপ্রথম সরব হন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। তিনি সাফ বলে দেন, ইমরান বরেণ্য চরিত্র। মানবিকতা তাঁর প্রাপ্য।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
জিমন্যাস্টিক্সে ফাইনালে প্রণতি নায়েক, অব্যবস্থার শিকার, একার লড়াইয়েও চমক বঙ্গকন্যার
-
সাংসদ যেন কৃষক! নিজের বাড়িতে করম পুজোয় মাতলেন জ্যোতির্ময় সিং মাহাতো
-
‘বন্ধুত্বে’র প্রতিদান! মুকুন্দপুরে মমতাপন্থীদের ‘আক্রান্ত’ হওয়ার প্রতিবাদ কংগ্রেসের, সুগম জোটের পথ?
-
চৈতন্য ও সুলক্ষণা, ২ হস্তিশাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী, কেন এই নাম? জানালেন নিজেই
-
এবিভিপি-টিএমসিপি সংঘর্ষের জের! ১ মাস বন্ধ বারাসত বিশ্ববিদ্যালয়ের হস্টেল! বেরিয়ে গেলেন ছাত্ররা