Mohammed Amir

আইপিএল খেলতে পাকিস্তান ত্যাগ? ব্রিটেনের নাগরিকত্ব নিলেন পাক পেসার আমির

২৬/১১ হামলার পর থেকে পাক ক্রিকেটারদের জন্য আইপিএলের দরজা চিরতরে বন্ধ হয়ে গিয়েছে। এবার কি আইপিএলে এবার নাম লেখাতে চলেছেন প্রাক্তন পাক পেসার?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৫, ২০২৬, ১২:৪৪

options
link
আইপিএল খেলতে পাকিস্তান ত্যাগ? ব্রিটেনের নাগরিকত্ব নিলেন পাক পেসার আমির
গড়াপেটার জেরে কেরিয়ারের শুরুতেই বিরাট শাস্তি পেয়েছিলেন আমির।

পাকিস্তান থেকে ব্রিটেনে পাড়ি দিলেন তারকা পেসার মহম্মদ আমির। মঙ্গলবার সেদেশের নাগরিকত্ব পেয়েছেন তিনি। ব্রিটিশ নাগরিক হওয়ার জন্য যাবতীয় আইনি প্রক্রিয়াও সেরে ফেলেছেন। তারপর থেকেই ক্রিকেটমহলের প্রশ্ন, তাহলে কি আইপিএলে এবার নাম লেখাতে চলেছেন প্রাক্তন পাক পেসার? উল্লেখ্য, ২৬/১১ হামলার পর থেকে পাক ক্রিকেটারদের জন্য আইপিএলের দরজা চিরতরে বন্ধ হয়ে গিয়েছে।

Advertisement

গড়াপেটার জেরে কেরিয়ারের শুরুতেই বিরাট শাস্তি পেয়েছিলেন আমির। ২০১০ সালে কুখ্যাত স্পট ফিক্সিং কাণ্ডের সঙ্গে তাঁর নাম যুক্ত হয়েছিল। দোষ স্বীকার করে নেওয়ার পর পাক পেসারকে নির্বাসিত করা হয়েছিল। নির্বাসন কাটিয়ে ২০১৫ সালে ফের পাকিস্তানের জার্সি গায়ে চাপিয়েছিলেন আমির। এমনকি ২০১৭ সালে পাক দলের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে বড় ভূমিকা রেখেছিলেন। ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে তাঁর পারফরম্যান্স ছিল দেখার মতো। কিন্তু এর পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে ক্রমশ দূরে সরে যেতে থাকেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন।

Advertisement

তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এখনও চুটিয়ে খেলছেন আমির। পিএসএলে নিয়মিত দেখা যায় তাঁকে। নাম লিখিয়েছেন ইংল্যান্ডের দ্য হান্ড্রেডসেও। চলতি মরশুম শুরুর আগে বিদেশি হিসাবে টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন আমির। তাঁকে স্কোয়াডে নেয় ট্রেন্ট রকেটস। কিন্তু টুর্নামেন্ট চলাকালীনই আমির ব্রিটিশ নাগরিকত্ব পেয়েছেন। এবার তাঁকে আর বিদেশি হিসাবে হান্ড্রেডসে খেলানো হবে না। যেহেতু আমির এখন থেকে ব্রিটিশ নাগরিক, সেই হিসাবে আইপিএলের দরজাও খুলে যাবে তাঁর জন্য়।

Advertisement

অতীতে পাক অলরাউন্ডার আজহার মাহমুদও একইভাবে আইপিএলে খেলেছেন। পাকিস্তান ছেড়ে ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছিলেন তিনি। ২০১২ সালের আইপিএলে আজহারকে দলে নেয় পাঞ্জাব কিংস। পরে কেকেআরের জার্সিতেও খেলেছেন। এবার কি সেই পথে আমিরও? আগামী আইপিএলের নিলামে কি নাম লেখাবেন একটা সময়ে ভারতকে সমস্যায় ফেলা আমির? সেই নিয়ে মুখ খোলেননি তিনি। তবে আগামী বছর পাকিস্তান সুপার লিগে খেলবেন। জন্মভূমির লিগে খেলবেন বিদেশি হিসাবে। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.