Harmanpreet Kaur

‘এবার হয়তো বেতন বাড়বে’, আশায় বুক বাঁধছেন বিশ্বজয়ী হরমনপ্রীত

কঠিন সময়ে পাশে থাকার জন্য বোর্ডকে ধন্যবাদ জানিয়েছেন হরমন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৯, ২০২৫, ১৬:৩৯

options
link
‘এবার হয়তো বেতন বাড়বে’, আশায় বুক বাঁধছেন বিশ্বজয়ী হরমনপ্রীত

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দোসরা নভেম্বরের মায়ারাতের পর থেকে ভারতে নতুন জোয়ার এসেছে মহিলা ক্রিকেট নিয়ে। হরমনপ্রীত কৌর-স্মৃতি মন্ধানা-রিচা ঘোষরা ভারতকে বিশ্বজয়ের গৌরব এনে দিয়েছে। এবার কি ঘুচবে ভারতের পুরুষ ও মহিলা ক্রিকেটের চিরন্তন বেতন বৈষম্য। টিম ইন্ডিয়ার অধিনায়ক হরমনপ্রীত কৌর। তাঁর ধারণা এবার অন্তত বেশি বেতন পাবেন তাঁরা।

Advertisement

বোর্ডের সঙ্গে বার্ষিক চুক্তিতে সর্বোচ্চ পর্যায়ে থাকা পুরুষ ক্রিকেটারেরা পান বছরে সাত কোটি টাকা। মহিলাদের ক্ষেত্রে টাকার অঙ্ক ৫০ লক্ষ।অর্থাৎ পুরুষ ক্রিকেটাররা এখনও ১৪ গুণ বেশি টাকা পান। জয় শাহ সচিব থাকাকালীন পে প্যারিটি চালু হয়েছিল। সেটার অর্থ, সমান ম্যাচ ফি। অর্থাৎ প্রতি ম্যাচ খেলার জন্য বিরাট কোহলি-হরমনপ্রীত কৌররা একই বেতন পান। সেটার অর্থ কোনওভাবেই সমান রোজগার নয়। কারণ বার্ষিক চুক্তিতে বিরাট ফারাক এখনও রয়েছে। এবার সেটা বদলানোর আশায় মহিলা ক্রিকেটাররা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

যদিও এই পরিস্থিতির জন্য হরমনপ্রীতরা কোনওভাবেই বিসিসিআইকে দায়ী করেননি হরমন। তাঁর কথায়, এতদিন মহিলা ক্রিকেটাররা নিজেদের প্রমাণ করতে পারেননি। তবে বিশ্বজয়ের পর ছবিটা বদলাবে। ভারত অধিনায়কের মত, পুরুষদের ক্রিকেট থেকেই আসল লাভটা আসে। তবে যে হেতু তারা আইসিসি ট্রফি জিতেছেন, তাই পরিস্থিতি মহিলাদের ক্রিকেটেও বদলাবে। কারণ মেয়েদের ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালু বাড়ছে। হরমন বলছেন, “২০১৭ সালে ফাইনালে ওঠার পর অনেক কিছু বদলেছে। তার আগে আমরা ১৫ লক্ষ টাকা করে পেতাম। সেটার পরই ৫০ লক্ষ করে পাই।”

Advertisement

হরমনের কথায়, “২০১৭ থেকে আমরা ৫০ লক্ষ টাকা পাই। তার পর নিজেদের প্রমাণ করতে পারিনি। বিশেষ করে আইসিসি প্রতিযোগিতায়। সেটাই আসল কারণ। আমি নিশ্চিত এই প্রতিযোগিতাটাই মেয়েদের ক্রিকেট বদলে দেবে।” ভারত অধিনায়ক বলছেন, “এই ট্রফিটা জেতার পর আমি নিশ্চিত অনেক উন্নতি হবে। আশার আর্থিক ভাবেও আমরা লাভবান হব।” একই সঙ্গে কঠিন সময়ে পাশে থাকার জন্য বোর্ডকে ধন্যবাদ জানিয়েছেন হরমন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.