Ben Stokes

মদ্যপ অবস্থায় মারামারি, নেতৃত্ব যাচ্ছে স্টোকসের! ইংরেজ অধিনায়কের বিপদকালে ‘খোঁচা’ হ্যারি কেনেরও

পানশালায় মদ্যপানের পর এক রাগবি প্লেয়ারের সঙ্গে মারামারিতে জড়ান স্টোকস। এই ঝামেলার জেরে শুধু নেতৃত্ব নয়, কেরিয়ার শেষ হয়ে যেতে পারে স্টোকসের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১০, ২০২৬, ১২:২০

options
link
মদ্যপ অবস্থায় মারামারি, নেতৃত্ব যাচ্ছে স্টোকসের! ইংরেজ অধিনায়কের বিপদকালে ‘খোঁচা’ হ্যারি কেনেরও
বেন স্টোকস ও হ্যারি কেন।

রাস্তায় ফেলে মার ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকসকে। পানশালায় মদ্যপানের পর এক রাগবি প্লেয়ারের সঙ্গে মারামারিতে জড়ান স্টোকস। তাঁকে ও সতীর্থ গাস অ্যাটকিনসনকে রাস্তায় ফেলে বেধড়ক মারেন সাড়ে ছ’ফুট উচ্চতার রাগবি প্লেয়ার তোতোয়া আউভা। এই ঝামেলার জেরে শুধু নেতৃত্ব নয়, কেরিয়ার শেষ হয়ে যেতে পারে স্টোকসের। সেই জায়গা নেবেন কে? ইংরেজ ফুটবল দলের অধিনায়ক হ্যারি কেন বিশ্বকাপের মাঝেও ব্যাট হাতে ‘তৈরি’ থাকার বার্তা দিলেন। সেটা কি স্টোকসকে খোঁচা দিয়েই?

Advertisement

ঘটনাটি ঘটে লর্ডসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডের টেস্ট জয়ের পর। সেলিব্রেশন করতে লন্ডনের পানশালায় যান স্টোকস, আটকিনসনরা। জানা গিয়েছে, প্রচুর মদ্যপানের পর ইংল্যান্ডেরই রাগবি প্লেয়ারদের সঙ্গে ঝামেলায় জড়ান দুই ক্রিকেটার। কিন্তু ঘটনা ওই পানশালাতেই শেষ হয়নি। পরে রাস্তায় মারামারির ঘটনা ঘটে। যা দেখে শিউড়ে উঠছেন নেটিজেনরা।

Advertisement

সাড়ে ছ’ফুট ও ১২৫ কেজি’র রাগবি প্লেয়ার তোতোয়া একের পর এক ঘুসি ছুড়তে থাকেন ক্রিকেটারদের উদ্দেশ্যে। এক-একটা ঘুসিতে মাটিতে ছিটকে পড়েন স্টোকসরা। এই ঘটনা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে ইংরেজ ক্রিকেট বোর্ড। ইতিমধ্যে তদন্ত কমিটি গঠিত হয়েছে। স্টোকসের নেতৃত্ব যেতে পারে। এমনকী বিতর্কের জেরে অবসরও নিয়ে নিতে পারেন স্টোকস। এর আগে ২০১৭ সালেও এক নাইটক্লাবে মারামারিতে জড়ান তিনি।

Advertisement

এই পরিস্থিতিতে সকলের নজর হ্যারি কেনের দিকে। কেন? বিশ্বকাপ অভিযানে ব্যস্ত কেন। এর মধ্যেই ক্রিকেটে মগ্ন ইংল্যান্ডের ফুটবল অধিনায়ক। ব্যাট করছেন, বল করছেন। অর্থাৎ স্টোকসের মতোই অলরাউন্ডারের ভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে। সোশাল মিডিয়ায় সেই ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘যখনই দরকার পড়বে, আমি তৈরি।’ সঙ্গে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ও আরসিবি’কে ট্যাগ করেছেন তিনি। অনেকেই মনে করছেন, স্টোকসকে খোঁচা দিয়েই হয়তো পোস্ট করেছেন হ্যারি কেন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.