Shreyas Iyer

অজিদের বিরুদ্ধে দুঃসাহসিক ক্যাচ নিতে গিয়ে চোট, এখন কেমন আছেন শ্রেয়স?

সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৭, ২০২৫, ১২:০৪

options
link
অজিদের বিরুদ্ধে দুঃসাহসিক ক্যাচ নিতে গিয়ে চোট, এখন কেমন আছেন শ্রেয়স?
ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘রো কো’র অনবদ্য ব্যাটিংয়ে সিডনিতে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ভারত। কিন্তু তার আগে দুঃসাহসিক ক্যাচ ধরতে গিয়ে চোট পান শ্রেয়স আইয়ার। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়। ম্যাচের বাকি সময়ে আর মাঠে নামতে পারেননি। এখন কেমন আছেন তিনি?

Advertisement

অস্ট্রেলিয়ার ইনিংসের ৩৪ ওভারের ঘটনা। হর্ষিত রানার ওভারে তুলে মারতে যান অ্যালেক্স ক্যারি। শর্ট থার্ডম্যান অঞ্চলে দাঁড়িয়ে থাকা শ্রেয়স পিছনের দিকে দৌড়ে দুর্দান্তভাবে তালুবন্দি করেন। তবে ক্যাচ সম্পন্ন করতে গিয়ে কোমর আছড়ে বেকায়দায় পড়েও যান তিনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তাঁর মুখের অভিব্যক্তি দেখেই বোঝা যাচ্ছিল, যন্ত্রণাবিদ্ধ তিনি। সেলিব্রেশনও পর্যন্ত করতে পারেননি। সতীর্থরা সঙ্গে সঙ্গে শ্রেয়সকে ঘিরে ধরেন। ততক্ষণে যন্ত্রণায় কোমরে হাত দিয়ে শুয়ে পড়েছেন। মাঠে প্রবেশ করেন ফিজিও কমলেশ জৈন। এরপর কোনওরকম উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে মাঠ ছাড়েন।

Advertisement

হাসপাতালে নিয়ে গিয়ে সেখানে স্ক্যান করা হয় শ্রেয়সের। বিসিসিআই সূত্রে খবর, তাঁর বাঁ-দিকের পাঁজরে চোট লেগেছে। আরও কিছু পরীক্ষা হবে। তবে চোট গুরুতর নয় বলেই জানা গিয়েছে। চোট পেয়ে উঠে যাওয়ার পর পরিবর্ত হিসাবে যশস্বী জয়সওয়াল ফিল্ডিং করেন। শনিবার অস্ট্রেলিয়ার দেওয়া ২৩৭ রানের লক্ষ্য রোহিত শর্মা ও বিরাট কোহলি দাপুটে ব্যাটিংয়ে সহজেই পূরণ করে ভারত। শ্রেয়সের নামার আগেই ম্যাচ জিতে নেয় ভারত।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.