বড়সড় বদল আসতে চলেছে ক্রিকেটে! বিশ্বকাপে দল কমতে পারে। বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যঞ্চাইজিগুলোর মধ্যে টি-টোয়েন্টি লিগ হতে পারে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সরাসরি ফাইনালের বদলে মাঝে সেমিফাইনাল জুড়বে। সেই সঙ্গে আরও একটি প্রশ্ন। ওয়ানডে ফরম্যাটে কি ৫০ থেকে ৪০ ওভার হতে চলেছে? সম্প্রতি স্কটল্যান্ডের এডিনবরায় আইসিসি’র বার্ষিক সভায় একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
আরও পড়ুন:
বিশ্বকাপের ফরম্যাট বদল: পুরুষদের সাদা বলের দুই ফরম্যাটের বিশ্বকাপের কাঠামোয় বদল আসতে পারে। ওয়ানডে ফরম্যাটে দল সংখ্যা ১৪ থেকে ১২ করা হতে পারে। সেখানে একটি ‘সুপার সেভেন’ পর্ব যুক্ত হতে পারে। এমনকী ২০২৭-র ওয়ানডে বিশ্বকাপ থেকেও এই ফরম্যাট শুরু হতে পারে। এছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও সুপার এইট পর্বকে সুপার টেন করার প্রস্তাব আছে। এর ফলে ভারত-পাকিস্তান ম্যাচের সংখ্যা আরও বাড়তে বলেই অনুমান। আরও একটি বদল আসতে পারে ২০২৭-৩১ ফিউচার ট্যুর প্রোগ্রাম শেষের পর। যেখানে সাদা বলে দ্বিপাক্ষিক সিরিজ কমে গিয়ে ছোট আন্তঃমহাদেশীয় চতুর্দেশীয় টুর্নামেন্ট হবে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল: একটা সম্ভাবনা ছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ১২ দলে হতে পারে। তবে এখনও আফগানিস্তান, নিউজিল্যান্ড ও জিম্বাবোয়েকে এই টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা নিয়ে কথা চলছে। যদিও এই টুর্নামেন্টে সেমিফাইনাল হতে পারে। যার ফলে পয়েন্ট তালিকায় মাঝামাঝি জায়গায় থাকা দলগুলো বাড়তি উৎসাহ দেখাবে।
ওয়ানডে হবে ৫০ ওভারেই: মাঝে জল্পনা চলছিল, ওয়ানডে’র ওভার সংখ্যা কমানো হতে পারে। তা ৪০ ওভার করা হতে পারে। কিন্তু এরকম কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এছাড়া ওয়ানডে বিশ্বকাপের বাছাই ফরম্যাটে সুপার লিগ ধরন আর ফেরানো হবে না। যেখানে অ্যাসোসিয়েট দেশগুলো একটু বেশি সুবিধা পেত। তবে জয় শাহর আইসিসি চায় পূর্ণ সদস্যগুলোর ‘এ’ দল আরও বেশি খেলুক সহযোগী দেশগুলোর বিরুদ্ধে।
বিশ্ব ক্লাব টি-টোয়েন্টি: বিশ্বের ঘরোয়া টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর সেরা দলগুলোকে নিয়ে একটি প্রতিযোগিতা হতে পারে। যদি আগামী দু’বছরের মধ্যে ক্যালেন্ডারে ফাঁকা সময় থাকে, তাহলে সেটা হবে। ফিফা ক্লাব বিশ্বকাপের মতো এখানেও আইসিসি’র ব্যবসায়িক লাভ হতে পারে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বর্ষায় জ্বর মানেই ভাইরাল? হতে পারে কোভিড বা ফ্লু! জানুন তফাত করবেন কীভাবে
-
লক্ষ লক্ষ ইউজারকে সম্মতি ছাড়াই অন্যের নগ্ন ছবি তৈরির এআই ওয়েবসাইটে পাঠাচ্ছে ইউটিউব, এক্স!
-
গদরে ‘চৈনিক’ চাল! ইরানে মার্কিন হামলার মাঝেই চাবাহার নিয়ে কেন চিন্তিত নয়াদিল্লি?
-
প্রথমবার ওয়েব সিরিজে সব্যসাচী, সম্মুখ সমরে ঋত্বিক! কোন চমক নিয়ে আসছেন দুই চক্রবর্তী?
-
দ্বিতীয় ম্যাচেও বড় জয়, বিষ্ণুর হ্যাটট্রিকে ইস্টবেঙ্গলের কাছে ধরাশায়ী বিধাননগর