সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোহিত শর্মার (Rohit Sharma) ওয়াংখেড়ে-কানেকশনের কথা সবারই জানা। ওয়াংখেড়েই তাঁর যৌবনের তপোবন। ২০০৬ সালে এই মাঠেই রঞ্জি ট্রফিতে গুজরাটের বিরুদ্ধে ২০৫ রান করেছিলেন হিটম্যান। এই ইনিংসের পরই নির্বাচকদের নজরে পড়ে যান রোহিত। পরের বছরই মুম্বইয়ের হয়ে টি-টোয়েন্টিতে অভিষেক ঘটে রোহিতের। ১৫ রানে ৩ উইকেট নিয়েছিলেন। পরে ব্যাট হাতে ৩৭ বলে ৪০ রান করেন রোহিত।
২০১১ বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা হয়নি রোহিতের। শচীন তেণ্ডুলকরের শেষ টেস্ট ম্যাচে ওয়াংখেড়েতে (Wankhede Stadium) অপরাজিত ১১১ রানের ইনিংস খেলেছিলেন বর্তমান ভারত অধিনায়ক। বৃহস্পতিবার বিশ্বকাপে ভারতের মুখোমুখি শ্রীলঙ্কা (Sri Lanka)। ঘরের মাঠে দেশকে নেতৃত্ব দিতে নামবেন রোহিত। ঘরের মাঠে দেশকে নেতৃত্ব দেওয়ার অনুভূতিই অন্যরকমের।
[আরও পড়ুন: বাংলাদেশি ব্যাটারকে জিজ্ঞাসা করে রিভিউ নিচ্ছে পাকিস্তান, হাসিতে ফেটে পড়লেন শাস্ত্রী]
সেই ম্যাচের আগে রোহিত আইসিসি-কে বলেছেন, ”ওয়াংখেড়ে আমার কাছে বিশেষ ভেন্যু। আমার কাছে সেরা ভেন্যু। ক্রিকেটার হিসেবে আজ আমি যেখানে তার পিছনে রয়েছে শিক্ষা, যে শিক্ষা আমি পেয়েছিলাম এই ওয়াংথেড়েতেই। ওয়াংখেড়ের কাছাকাছি নেই কিছুই। মুম্বইকররা ক্রিকেট পছন্দ করে। ওয়াংখেড়ে স্টেডিয়ামের দর্শকদের উপস্থিতি অনেক কথা বলে দেয়। ওয়াংখেড়ের গ্যালারির ছোট্ট একটা অংশ বিখ্যাত হয়ে রয়েছে। নর্থ স্ট্যান্ড হিসেবে তা পরিচিত। আসল ক্রিকেট ভক্তরা ওখানেই খেলা দেখার জন্য উপস্থিত হয়।”
পরিসংখ্যান বলছে, ওয়াংখেড়েতে দেশের হয়ে ওয়ানডে সেঞ্চুরি নেই রোহিতের। অবশ্য তিনটি ম্যাচ তিনি খেলেছেন এই মাঠে। বৃহস্পতিবার কি ঘরের মাঠে সেঞ্চুরি হাঁকাবেন রোহিত? ওয়াংখেড়েতে বদলে ফেলবেন তাঁর পরিসংখ্যান? জবাব দিয়ে যাবে সময়।
[আরও পড়ুন: বিশ্বকাপের ম্যাচ শেষে এই ২ স্টেডিয়ামে দেখা যাবে না আতশবাজির রোশনাই, জানাল BCCI]
সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার