Kapil Dev

ভাল না খেললে কটূ কথা শুনতেই হবে! ফের কোহলিকে নিশানা কপিল দেবের

কোহলির লাগাতার হতাশাজনক পারফরম্যান্সে ব্যথিত কপিল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৩, ২০২২, ১৬:৫১

options
link
ভাল না খেললে কটূ কথা শুনতেই হবে! ফের কোহলিকে নিশানা কপিল দেবের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাল পারফর্ম করো। না হলে কটূ কথা শুনতেই হবে। বিরাট কোহলিকে (Virat Kohli) সাফ বলে দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক কপিল দেব। বিরাট যে আদৌ প্রত্যাশা পূরণ করতে পারছেন না, সেটা আরও একবার স্পষ্ট করে দিয়েছেন কপিল (Kapil Dev)। সেই সঙ্গে জানিয়েছেন, কোহলির নিয়মিত হতাশাজনক পারফরম্যান্সে তিনি ব্যথিত।

Advertisement

দিন কয়েক আগেই কোহলি, রোহিত (Rohit Sharma) এবং কেএল রাহুলকে এক সারিতে বসিয়ে আক্রমণ করেছিলেন কপিল দেব। তিনি বলেছিলেন, ব্যাটার হিসেবে ওদের থেকে অনেকখানি প্রত্যাশা থাকে। আর সেই চাপটাই ওদের পারফরম্যান্সে প্রভাব ফেলে। কিন্তু দলের জন্য স্কোর করার দরকার হলে ওরা আউট হয়ে যায়। দায়িত্ব নিয়ে ইনিংস খেলতে গিয়েই চাপ নিয়ে ফেলে। তাতেই আউট হয়। এই মন্তব্যের জন্য অনেক কোহলি ভক্তই কপিলকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছিলেন। এভাবে খারাপ ফর্মে থাকা একজনকে আক্রমণ করাটা সমীচীন কিনা, সেটা নিয়ে প্রশ্ন ওঠা শুরু করে সোশ্যাল মিডিয়ায়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ইংল্যান্ডের বিরুদ্ধে অভিনব প্রস্তুতি, প্র্যাকটিস ম্যাচে বিপক্ষের হয়ে নামবেন চার ভারতীয় ক্রিকেটার]

কিন্তু কপিল দেব এদিন আরও একবার স্পষ্ট করে দিলেন, “যদি কেউ প্রত্যাশামতো পারফর্ম করতে না পারে, তাহলে প্রাক্তন হিসাবে আমরা কথা বলবই। হ্যাঁ আমি হয়তো বিরাটের সমান ক্রিকেট খেলিনি কিন্তু অনেক সময় কম ক্রিকেট খেলেও সমস্যাগুলো বোঝা যায়। যদি কেউ ভাবে আমরা বড় ক্রিকেটারদের সমালোচনা করতে পারব না, তাহলে তাঁদের নিজেদের ভাবনাচিন্তা বদলাতে হবে। আমাদের নয়।” কপিল দেবের সাফ কথা, তুমি যদি রান না করো, আমরা বুঝতে পারি কিছু একটা ভুল করছ। আমরা শুধু একটা জিনিসই দেখি, সেটা হল পারফরম্যান্স। তুমি যদি পারফর্ম করতে না পারো, ভেবো না সবাই চুপ করে থাকবে।

Advertisement

[আরও পড়ুন: মিতালির পর রুমেলি ধর, ক্রিকেটকে বিদায় জানালেন জাতীয় দলে খেলা বাংলার অলরাউন্ডার]

বিরাট কোহলি এই মুহূর্তে নিজের কেরিয়ারের সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। ক্রিকেটের কোনও ফরম্যাটেই নিজের সেরা ফর্মের ধারেকাছে নেই টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর সর্বশেষ সেঞ্চুরিটি এসেছিল প্রায় ৩ বছর আগে। তাও আবার ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে। তারপর থেকে না সীমিত ওভারের ক্রিকেট, না টেস্ট ক্রিকেট কোনও ফরম্যাটেই ছন্দে দেখাচ্ছে না বিরাটকে। এমনকী এবছরের আইপিএলেও (IPL 2022) চূড়ান্ত ব্যর্থ হয়েছেন তিনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.