সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চওড়া কাঁধেই গিয়েছে গুরু দায়িত্ব। শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় দিয়ে শুরু হয়েছিল ভারতীয় ক্রিকেটের গম্ভীর যুগ। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ম্যাচেও অনায়াশ জয় পেল সূর্যকুমার যাদবের দল। এইসঙ্গে সিরিজ জিতে নিল তারা। জয় এল ৭ উইকেটে। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা তুলেছিল ১৬১ রান। বৃষ্টির জন্য ভারতের লক্ষ্য হয় ৮ ওভারে ৭৮ রান। তা সহজেই তুলে দেয় ভারতের ব্যাটাররা।
শ্রীলঙ্কা এদিন ভালো শরু করেও চাপ সামলাতে পারল না। এক সময় ২ উইকেটে ১৩০ রান করে ফেলেছিল তারা। যদিও শেষ পর্যন্ত ১৬১ রানে শেষ হয়ে যায় আসালঙ্কদের ইনিংস। শ্রীলঙ্কানদের মধ্যে রান পেয়েছেন কুশল পেরেরা (৫২), পাথুম নিস্সাঙ্কা এবং কামিন্ডু মেন্ডিস (২৬)। যদিও হার্দিক পটেল, রবি বিষ্ণোই এবং অক্ষর পটেলের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ চার ওভারে ৭ উইকেট হারায় লঙ্কা বাহিনী।
[আরও পড়ুন: ‘কর্মে ভরসা রেখেই সাফল্য’, ইতিহাস গড়ে ব্রোঞ্জ জিতে বলছেন মনু]
এর পর বৃষ্টিতে ম্যাচ পণ্ড হওয়ার মতো অবস্থা হয়েছিল। পরে ভারত ব্যাট করতে নামার তিন বল পরেই শুরু হয় তুমুল বৃষ্টি। দীর্ঘক্ষণ খেলা বন্ধ থাকে। ফলে সংক্ষিপ্ত হয়ে যায় খেলা। ৮ ওভারে ভারতের লক্ষ্য দাঁড়ায় ৭৮ রান। যশস্বী (১৫ বলে ৩০ রান), সূর্যকুমার (১২ বলে ২৬ রান) এবং হার্দিক পাণ্ডিয়ার (৯ বলে ২২ রান) দাপুটে ব্যাটিংয়ে অনায়াশে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নতুন ভারত। এইসঙ্গে কোচ হিসেবে প্রথম সিরিজ জয়ের স্বাদ পেলন গৌতম গম্ভীর।
[আরও পড়ুন: প্যারিস অলিম্পিকে শোকের ছায়া, গেমস ভিলেজে মৃত্যু বক্সিং কোচের]
সর্বশেষ খবর
-
শিবপুর আইআইইএসটিতে শ্যামাপ্রসাদের নামে হস্টেল, উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত
-
মাত্র ২৭ বছরেই চিরবিদায়, প্রয়াত ‘ঘোস্ট’ অভিনেত্রী অনন্যা রাজ
-
বৈভবের ছায়ায় ঢাকা, আচরণেও সমস্যা! রাজস্থান ছাড়ছেন যশস্বী? কিনতে আগ্রহী এক ফ্র্যাঞ্চাইজি
-
১৩ বছরের টানাপোড়েন থেকে মুক্তি, সোমবার থেকেই জাইকার জল পুরুলিয়ায়
-
‘নালসার’ পর আরও এক আইন কলেজ, সমাবর্তনে প্রধান বিচারপতিকে আমন্ত্রণে আপত্তি শিক্ষার্থীদের