ICC Mens ODI Ranking

ফের আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে টিম ইন্ডিয়া, টানা হেরেও রোহিত-যুগের সুফল পাচ্ছেন গিলরা!

সদ্য প্রকাশিত আইসিসি বার্ষিক র‍্যাঙ্কিংয়ে শীর্ষে টিম ইন্ডিয়া। গত একবছরে ওয়ানডেতে প্রত্যাশিত সাফল্য পায়নি গৌতম গম্ভীরের দল। তবু ১১৮ রেটিং নিয়ে শীর্ষে আছে ভারত। রোহিত শর্মার নেতৃত্বে টিম ইন্ডিয়া যে সাফল্যের শিখরে ছিল, সেটারই ফলভোগ করছেন শুভমান গিলরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১১, ২০২৬, ১৯:২৪

options
link
ফের আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে টিম ইন্ডিয়া, টানা হেরেও রোহিত-যুগের সুফল পাচ্ছেন গিলরা!
আইসিসি

সদ্য প্রকাশিত আইসিসি বার্ষিক র‍্যাঙ্কিংয়ে (ICC Mens ODI Ranking) শীর্ষে টিম ইন্ডিয়া। গত একবছরে ওয়ানডেতে প্রত্যাশিত সাফল্য পায়নি গৌতম গম্ভীরের দল। তবু ১১৮ রেটিং নিয়ে শীর্ষে আছে ভারত। রোহিত শর্মার নেতৃত্বে টিম ইন্ডিয়া যে সাফল্যের শিখরে ছিল, সেটারই ফলভোগ করছেন শুভমান গিলরা। এরপর আছে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া। পতন ঘটেছে পাকিস্তানের।

Advertisement

মে ২০২৫ থেকে ২০২৬-র মে পর্যন্ত সময়ের মাপকাঠিতে রেটিং বিচার করা হয়। এই সময়ের মধ্যে ভারত তিনটি সিরিজ খেলেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১-২ ব্যবধানে ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১-২ ব্যবধানে হেরেছে। শুধু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২-১ ব্যবধানে জিতেছিল। ঘটনাচক্রে সেই সিরিজের নেতৃত্বে শুভমান গিল ছিলেন না। সেখানে অধিনায়ক ছিলেন কেএল রাহুল। 

Advertisement

আসলে রেটিং তৈরির জন্য গত এক বছরের ফলাফলকে ১০০ শতাংশ গুরুত্ব দেওয়া হয়। তার আগের দু’বছরের ৫০ শতাংশ গুরুত্ব দেওয়া হয়। গত এক বছরে ওয়ানডেতে ভারতের সাফল্য নেই। কিন্তু তার আগের দু’বছর ভারত ওয়ানডেতে সাফল্যের শিখরে ছিল। বিশ্বকাপের ফাইনালে উঠেছিল। অপরাজিত থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল। রোহিত জমানার সেই সাফল্যের ৫০ শতাংশের সৌজন্যে ভারত এখনও শীর্ষে।

Advertisement

টিম ইন্ডিয়ার পয়েন্ট ১১৮। এরপর নিউজিল্যান্ড (১১৩) ও অস্ট্রেলিয়া (১০৯)। একধাপ নেমে পাকিস্তান আছে পঞ্চম স্থানে। তবে এখনও চাপে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। দুই দলই প্রথম আটের বাইরে। ২০২৭-র সরাসরি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে হলে প্রথম আটের মধ্যে থাকতে হবে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.